Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম (AP News) জেলায় দূষিত পানীয় জল পান করার অভিযোগে এক জনের মৃত্যু এবং অন্তত ৭০ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার দাম্মালা ভিড়ি এলাকায়। হঠাৎ করে একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি (AP News)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দূষিত জল পান (AP News) করার পরই বহু মানুষের মধ্যে পেটব্যথা, বমি, মাথা ঘোরা এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠায় অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসন জানিয়েছে, বর্তমানে প্রায় ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। এর মধ্যেই এক জনের মৃত্যুর খবর সামনে আসায় আতঙ্ক আরও বেড়েছে।
জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো (AP News)
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন স্বাস্থ্য (AP News) দফতরের আধিকারিকেরা। জেলা স্বাস্থ্য আধিকারিক কে অনিতা জানিয়েছেন, পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জলে কোনও ধরনের দূষণ ছিল কি না, অথবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, যাতে নতুন করে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

ঘটনায় উদ্বেগ প্রকাশ
প্রশাসন আপাতত ওই এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ রেখেছে। বিকল্প হিসেবে ট্যাঙ্কারের মাধ্যমে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে বাসিন্দাদের কাছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: Vaibhav Sooryavanshi: ২২ লাখী গাড়িতে বৈভব আরও বৈভবশালী!
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওর ও খরগোন জেলাতেও দূষিত জল পান করে বহু মানুষ অসুস্থ হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।


