Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজেদের ঘরের মাঠে সুপার-আট পর্বে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো শ্রীলঙ্কা (Sri Lanka)।
বিশ্বকাপে শ্রীলঙ্কা বিদায় (Sri Lanka)
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন টানটান সিনেমার চিত্রনাট্য। কয়েকটা ম্যাচ বা ইনিংস নয় গোটা বিশ্বকাপই যেন ক্লাইম্যাক্সের মুখে দাঁড়িয়ে বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায় নেওয়া ছিল প্রথম ধাক্কা। এবার সেমি ফাইনাল থেকে বিদায় নিলো বিশ্বকাপের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। নিজেদের ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হেরে সুপার এইট থেকে বিদায় নিতে হলো শ্রীলঙ্কাকে (Sri Lanka)।

এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। দুই দেশই বিপাকে। একদিকে শ্রীলঙ্কার বিদায় আর অন্যদিকে ভারতের ভাগ্য এখনও ঝুলে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপাকে ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি মরণ বাঁচন ম্যাচে নামতে চলেছেন সূর্যকুমার যাদবরা। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হেরে শ্রীলঙ্কাও ছিল বিপাকে এবার নিউ জিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো শ্রীলঙ্কার।

২৫ ফেব্রুয়ারি কলম্বোয় নিউ জিল্যান্ডের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। সুপার-আটে টানা দ্বিতীয় হারেই শেষ হয়ে যায় সেমিফাইনালের আশা ভঙ্গ হলো। এর সঙ্গে ভেঙে গেল তাদের দীর্ঘদিনের এক রেকর্ডও। এ বারই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টে আয়োজক বা সহ-আয়োজক হয়েও ফাইনালে উঠতে পারল না শ্রীলঙ্কা।

আরও পড়ুন: IED Recover: বড় নাশকতার ছক ভেস্তে দিল সেনা-পুলিশ, পুঞ্চের গনি জঙ্গলে উদ্ধার শক্তিশালী আইইডি
১৯৯৬ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার সহ-আয়োজক ছিল শ্রীলঙ্কা এবং সেইবার তারা চ্যাম্পিয়ন হয়। ২০০২ সালে আইসিসি Champions Trophy একক ভাবে আয়োজন করে শ্রীলঙ্কা, সে বার ভারতের সঙ্গে তারা যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়। এরপরেও ২০১১ এবং ২০১২ সালে আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছিল শ্রীলঙ্কা। কিন্তু প্রায় ৩০ বছর পর এ বার প্রথম বারের মতো আয়োজক হয়েও ফাইনালে পৌঁছতে ব্যর্থ হল শ্রীলঙ্কা (Sri Lanka)।


