Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যাচ নিতে গিয়ে মারাত্মক চোট পান এনগিডি। স্ট্রেচারে করে তাঁকে তোলা হয় অক্সিজেনও দিতে হয় (Lungi Ngidi)।
খেলার মাঝেই ভয়াবহ চোট (Lungi Ngidi)
পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ চলার মাঝে আচমকা থমকাল খেলা। দিল্লির পেসার লুঙ্গি এনগিডি ক্যাচ নিতে গিয়ে মাথায় আঘাত পান ভয়াবহ ভাবে। সেই মুহূর্তে মাঠ জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। মুহূর্তে ছুটে আসেন সতীর্থরা, সঙ্গে সঙ্গে মাঠে আসেন চিকিৎসক দল। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় দিল্লির এই তারকা পেসারকে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে (Lungi Ngidi)।
আরও পড়ুন: Nitish Rana: রানার সামনে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বার্টলেটের
এই দুর্ঘটনাটি ঘটে পাঞ্জাব দলের ইনিংস চলাকালীন তৃতীয় ওভারে। অক্ষর প্যাটেলের বলে প্রিয়াংশ আর্য বড় শট খেলতে গিয়ে ঠিক মত টাইমিং না হওয়ার কারণে বল উঁচুতে উঠে যায়। এনগিডি দাঁড়িয়ে ছিলেন মিড-অফে। তিনি ক্যাচ নিতে পিছন দিকে দৌড়ান আর বলের দিকে তাকাতে গিয়ে সেটা মিস করেন। সেই সময়ে খুব বাজে ভাবে মাটিতে পড়ে যান। তাঁর মাথা সজোরে ধাক্কা খায় মাটির সঙ্গে। সঙ্গে সঙ্গে মাটিতে মাথা চেপে শুয়ে পড়েন। সেই সময় সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকদের ডাকেন।

পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে খেলা থামিয়ে দেওয়া হয়। স্ট্রেচারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়| সেই সময়ে তাঁর গলায় নেক ব্রেস পরানো হয় এবং সতর্কতার জন্য অক্সিজেন দেওয়া হয়। মাঠে অ্যাম্বুল্যান্স ঢুকে আসে, যা খুব কমই দেখা যায়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময়ে পুরো মাঠ নিস্তব্ধ হয়ে পড়ে। মুহূর্তে আতঙ্কের আবহে ঢেকে যায় গোটা স্টেডিয়াম। তাঁর সুস্থতার প্রার্থনায় এখন সবাই (Lungi Ngidi)।


