Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার হারে চাপে পাকিস্তান (Pakistan)।
চাপ বাড়ল পাকিস্তানের (Pakistan)
নিউ জিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হারের পর চাপে পাকিস্তান। একদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হারের পর পাকিস্তানের চাপ এখন মারাত্মক। সুপার এইটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ ২ থেকে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ইংল্যান্ড। এর কারণে গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল। বুধবার নিউ জিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার বড় পরাজয় পাকিস্তানের অঙ্ক আরও জটিল করে তুলেছে (Pakistan)।
পাকিস্তানের সামনে এখন শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে এ ছাড়া আর কোনও উপায় নেই পাকিস্তানের কাছে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নিউ জিল্যান্ডের কাছে এখন ৩ পয়েন্ট এবং পাকিস্তানের ১ পয়েন্ট। দুই দলের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পাকিস্তান জিতলে তাদের পয়েন্ট হবে ৩। তবে শুধু জিতলেই হবে না, নিউ জিল্যান্ডকে তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হবে। পাশাপাশি নেট রানরেটও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা যদি নিউ জিল্যান্ডের কাছে হেরে যায়, তা হলে পাকিস্তান বিদায় নেবে।

আরও পড়ুন: SIR Judge: SIR তথ্য যাচাইয়ে বকেয়া কাজ: দুহাজার বিচারক প্রয়োজন খবর কমিশন সূত্রে
গ্রুপ ২ পয়েন্ট টেব্ল (সুপার-এইট)
- ইংল্যান্ড (সেমিতে যোগ্যতা অর্জন করেছে)– ৪ পয়েন্ট (নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি)
- নিউ জিল্যান্ড– ৩ পয়েন্ট, নেট রানরেট: +৩.০৫০ (ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি)
- পাকিস্তান – ১ পয়েন্ট, নেট রানরেট: -০.৪৬১ (শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বাকি)
- শ্রীলঙ্কা (বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে)– ০ পয়েন্ট (পাকিস্তানর বিরুদ্ধে ম্যাচ বাকি)

সব শর্ত পূরণ হলেও পাকিস্তানের জায়গা নিশ্চিত হবে না। সে ক্ষেত্রে নিউ জিল্যান্ড ও পাকিস্তান দু’দলেরই ৩ পয়েন্ট হবে। তখন হিসাব হবে নেট রান রেটের। এই মুহূর্তে পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১, যেখানে নিউ জিল্যান্ড অনেক এগিয়ে +৩.০৫০ রানরেট নিয়ে। তবে ভালো দিক হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এর সুপার-আটে নিউ জিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি হবে ২৭ ফেব্রুয়ারি কলম্বোয়। তার পরের দিন, ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান (Pakistan)।


