Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জাতিপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ৬১তম অধিবেশনে পাকিস্তানের অভিযোগের জোর জবাব ভারতের(UN Pak India)। বৃহস্পতিবার ভারতের প্রতিনিধি অনুপমা সিং বলেন, সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে বেইলআউট প্যাকেজ পেয়েছে জম্মু ও কাশ্মীরের উন্নয়ন বাজেট তার দ্বিগুণেরও বেশি।
ভারতের কঠিন জবাব (UN Pak India)
অধিবেশনে পাকিস্তান ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর তোলা অভিযোগ খারিজ করে তিনি বলেন, তারা এক সদস্য রাষ্ট্রের “ইকো চেম্বার” হিসেবে কাজ করছে। অনুপমা সিং কটাক্ষ করে বলেন, “যদি জম্মু ও কাশ্মীরে উদ্বোধন হওয়া বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল ব্রিজকে ভুয়ো বলা হয়, তবে পাকিস্তান নিশ্চয়ই ‘লা-লা ল্যান্ড’-এ বাস করছে। অথবা তারা বিশ্বাসই করতে পারছে না যে জম্মু ও কাশ্মীরের উন্নয়ন বাজেট আইএমএফ থেকে চাওয়া তাদের সাম্প্রতিক বেইলআউট প্যাকেজের দ্বিগুণেরও বেশি।”
‘জম্মু ও কাশ্মীর ভারতেরই’(UN Pak India)
ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর ছিল, আছে এবং সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ থাকবে।” ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি সম্পূর্ণ বৈধ বলেও তাঁর দাবি। তিনি বলেন, একমাত্র অমীমাংসিত বিষয় হল পাকিস্তানের “ভারতীয় ভূখণ্ডের অবৈধ দখল”, ইসলামাবাদকে সেই অঞ্চলগুলি খালি করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: SIR Judge: SIR তথ্য যাচাইয়ে বকেয়া কাজ: দুহাজার বিচারক প্রয়োজন খবর কমিশন সূত্রে
গণতন্ত্র নিয়ে পাকিস্তানের মন্তব্য খারিজ (UN Pak India)
ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের মন্তব্যও খারিজ করে দেন সিং। তিনি বলেন, যেখানে অসামরিক সরকারগুলি প্রায়ই তাদের মেয়াদ সম্পূর্ণ করতে পারে না, সেই দেশ থেকে গণতন্ত্রের পাঠ নেওয়া কঠিন। পাশাপাশি তিনি পাকিস্তানের বিরুদ্ধে “রাষ্ট্রপৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদ”-এর অভিযোগ তোলেন এবং বলেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়ন বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। শেষে তিনি মন্তব্য করেন, পাকিস্তানের “অবিরাম প্রচার হিংসায় ভরা” এবং ভারত তথ্য দিয়ে তার জবাব দিতে প্রস্তুত।



