Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক (Dasun Shanaka)।
মালোচকদেরই দায়ী করেছেন দাসুন শনকা (Dasun Shanaka)
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সুপার আট থেকে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। তবে এই হারের জন্য দলকে যেভাবে সমালোচিত হতে হচ্ছে সেটা মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক। তাঁর দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি (Dasun Shanaka)।
বুধবার নিউ জিল্যান্ডের কাছে হেরে শনকা বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমরা জিততে পারতাম। একটু সচেতন হলেই জিতে যেতাম। নিউ জিল্যান্ড ম্যাচটা ছিল একপেশে। দর্শকদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমরা ওঁদের খুশি করতে পারিনি। জয় উপহার দিতে পারিনি।’
ক্ষমা চাওয়ার পরেও হারের জন্য সমালোচকদেরই দায়ী করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক। ‘বাইরে থেকে তৈরি হওয়া নেতিবাচক পরিবেশ’-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ম্যাচের পর তিনি বলেন, ‘খেলোয়াড় হিসাবে বাইরের শোরগোল নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে খুব কঠিন। অধিকাংশ সময় আমরা শুধু নেতিবাচক কথাই শুনি। ফলে আমরা নিজেরা কতটা ইতিবাচক থাকলাম সেটা বড় কথা নয়, বাইরে থেকে একটা নেতিবাচক পরিবেশ তৈরি করে রাখা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘এটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় প্রতিকূলতা। আমাদের খেলা বলতে তো শুধু এটাই (ক্রিকেট) রয়েছে। আমার মনে হয় না এটাকে আর বাঁচানো সম্ভব। কেন এত নেতিবাচকতা ছড়ানো হচ্ছে? ঠিক আছে আমরা বিশ্বকাপ হেরেছি। আমরা তার কারণগুলোও জানি এবং আমাদের সকলেরই দুশ্চিন্তা রয়েছে (Dasun Shanaka)।’

এর পরেই শনকা অনুরোধের সুরে বলেন, ‘আমরা হয়তো এক দিন খেলা ছেড়ে চলে যাব। কিন্তু অন্তত পরবর্তী প্রজন্মের কথা ভেবে যদি সরকার হস্তক্ষেপ করে এবং এ সব সমালোচনা বন্ধ করতে পারে, তবেই হবে।’
তবে এই হারের পাশাপাশি এটাও সত্যি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তার পর দলের এই অধঃপতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক দেশের উইকেটেরও সমালোচনা করেন। বলেন, উইকেট তাঁর প্রত্যাশা অনুযায়ী ছিল না। শনকার দাবি, ‘প্রতিযোগিতা শুরুর আগে আমি বলেছিলাম যে, আশা করছি উইকেট ভাল পাব। সত্যি বলতে, যা হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কেউ ব্যর্থ হওয়ার জন্য মাঠে নামে না। সবাই ভাল খেলা এবং দেশকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা সব সময় মনের মতো সব কিছু পাই না। মাঝেমাঝে খুব ছোট ছোট কারণে বা যা আমরা ভাবতেও পারি না এমন সব ঘটনায় ম্যাচ হেরে যাই। খেলোয়াড় হিসাবে আমরা এতে সত্যিই খুব ব্যথিত।’
শনকা স্বীকার করে নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ভাল জায়গায় ছিল না এবং চোট সমস্যাও ছিল বলে জানান তিনি। শনকা বলেন, ‘আমার মনে হয় না শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ছিল। আমাদের চার-পাঁচ জনের চোট, সেরা ক্রিকেটারেরা বাইরে।’
আরও পড়ুন: Ramsay Brothers: হাড়হিম করা সিনেমা, একা দেখা সত্যিই অসম্ভব ছিল
তিনি আরও যোগ করেন, ‘গত কয়েকটা বিশ্বকাপ দেখলে বোঝা যাবে, শ্রীলঙ্কাই চোট-আঘাতের সমস্যায় সবচেয়ে বেশি ভুগেছে। আমার মনে হয় ফিটনেসের দিক থেকে অন্য দলগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে।’
ফিটনেসকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলার সময় ফিটনেস হওয়া উচিত এক নম্বর অগ্রাধিকার, কারণ এ নিয়ে কোনও আপস চলে না। সবাই জানে হাসরঙ্গা কত ভাল এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার। মাথিশা পাথিরানা এবং এশান মালিঙ্গার গুরুত্বও আমাদের দলে অনেক। তবে আমি এটাকে অজুহাত হিসাবে খাড়া করছি না (Dasun Shanaka)।’


