Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। তবে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল অধিনায়ক গিলের চোট (Ind vs SA)।
ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ (Ind vs SA)
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হওয়ার আগে থেকে সবথেকে বেশি চর্চায় থেকে ইডেনের পিচ। র্যাঙ্ক টার্নার না হলেও স্পিনাররা যে সুবিধা পাবে সেটা বোঝা গিয়েছিল। আর সেটা খুব ভাল ভাবেই কাজে লাগিয়েছে দুই দলেরই স্পিনাররা। জশপ্রীত বুমরার পাঁচ উইকেটের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানেই অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভারতকে ১৮৯ রানে আটকে রাখেন প্রোটিয়া স্পিনাররা (Ind vs SA)।
মাত্র ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই ইনিংসেও তাঁদের পড়তে হয় ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবদের দাপটের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেট হারিয়ে ৯৩ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে নায়ক রবীন্দ্র জাদেজা। তবে স্পিনারদের পাশাপাশি ভেল্কি দেখিয়েছে ইডেনের পিচ। দ্বিতীয় দিনের শেষে সবথেকে আকর্ষণীয় চরিত্র বলা যায় ইডেনের পিচকে। আর এই বিষয়ে হারমার বলেন, ‘এই পিচে ব্যাট করা খুব কঠিন, বোলাররা সুবিধা পাচ্ছেন। আমাদের আরও বেশি রান করতে হবে ১০০-১৫০ রানের লিড নিতে হবে (Ind vs SA)।’

এটা পরিষ্কার যে দ্বিতীয় ইনিংসে আরও কিছু রান প্রোটিয়ারা যোগ করতে পারেন তবে ভারতীয় ব্যাটসম্যানদেরও কিছুটা বেগ পেতে হবে রান তুলতে। হারমার আরও বলেন, ‘আমাদের প্রথমে চাপটা গ্রহণ করতে হবে। তারপর ২০-২৫ বল খেলার পর এই পিচে পার্টনারশিপ তৈরি করতে হবে। আমরা চাপে আছি কিন্তু কোনও ভাবে ১০০-১৫০ রানের লিড নিতে পারলে খেলায় থাকতে পারব।’ জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিরে এসে দুর্দান্ত বোলিং করার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান তিনি শুধুমাত্র তাঁর নিজের বোলিং উন্নতির দিকেই সেই সময় নজর দিয়েছিলেন (Ind vs SA)।’
আরও পড়ুন: IND vs SA: দ্বিতীয় দিনে জাডেজা-কুলদীপদের দাপটে ধরাশায়ী প্রোটিয়ারা
তবে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত থাকলেও চিন্তা বাড়াল ভারতীয় অধিনায়কের চোট। তবে সেই বিষয়ে ভারতের বোলিং কোচ মরকেল জানিয়েছেন, ‘গিল রেস্ট আছে। ওকে পর্যবেক্ষণ করতে হবে তারপর বলতে পারব। ওর রাতে ঘুমাতে অসুবিধ হয়েছে। এই ম্যাচে খেলতে পারবে না গিল। তবে যতক্ষণ পর্যন্ত না পরিখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। সুন্দর তিন নম্বরে দারুন ব্যাটিং করেছেন তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল সে সোটা কাজে লাগিয়েছেন। ও যেমন দারুণ বোলার তেমন ভালো ব্যাটার।’
ভারতের বোলিং কোচ ব্যাটিং বিপর্যয়ের কথা স্বীকার করে নিয়েছেন। মরকেল বলেছেন, ‘এটা খুব ভালো পিচ। এটাই উপমহাদেশের খেলার মজা।।এখানে পিচের চরিত্র এমন ভিন্ন হয়। এটা খুবই ভালো উইকেট। ব্যাটিং নিয়ে উদ্বেগ নেই। আমরা আরো ৫০,৬০ রান বেশি করতে পারতাম কিন্তু গিল দুর্ভাগ্য যে মাঠ ছাড়ল আমাদের কোনও ব্যাটারই ভালো পার্টনারশিপ করতে পারেনি।।আমাদের ব্যাটার রা পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবি (Ind vs SA)।’


