Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৮ তারিখ প্রকাশ পাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। যাতে নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম। তবে এই তালিকায় যাদের নাম থাকবে তারাই ভোট দিতে পারবেন এমনটা নয়(EC List )। কারণ এই তালিকায় একদিকে যেমন যারা বৈধ ভোটার তাদের নাম থাকবে। ঠিক তার পাশাপাশি যাদের নাম বাদ যাচ্ছে সেটি ডিলিটেড হিসাবে থাকবে। এছাড়া, ৬০০৬২৭৫ জন ভোটার যাদের তথ্য যাচাই এর কাজ চলছে তাদের ADJUDICATION হিসাবে দেখানো হবে।
বৈধ ভোটার ছাড়াও চূড়ান্ত তালিকায় ২ ভাগ (EC List )
অর্থাৎ, বৈধ ভোটার ছাড়াও আরও ২ টি ভাগ থাকবে চূড়ান্ত তালিকায়। একটি নাম বাদের তালিকা অন্যটি ADJUDICATION তালিকা। কমিশন সূত্রে খবর, এতদিন সামারি রিভিশন যে যে জায়গায় দেখা যেত সেখানেই দেখা যাবে চূড়ান্ত তালিকা। এছাড়া খশরা ভোটার তালিকা যে ভাবে দেখা গেছিল সেভাবেই দেখা যাবে। জেলাশাসক, মহকুমাশাসক, বুথ অফিস, ব্লক অফিসে দেখা যাবে চূড়ান্ত তালিকা। অনলাইনেও দেখা যাবে, ECINET.COM, VOTERSECI.GOV.IN-তে এপিক নম্বর দিয়ে।
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নমিনেশন পর্যন্ত
কমিশন সূত্রে আরও খবর, ADJUDICATION লিস্টে থাকা ভোটারদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে নমিনেশন পর্যন্ত। যতগুলি দফায় নির্বাচন ততগুলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। অর্থাৎ, যদি ৩ দফায় নির্বাচন হয় সেক্ষেত্রে ৩ বার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে।
ফর্মের হিসাব (EC List )
এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ২৪ হাজার ফর্ম ৬ ( ভোটার তালিকায় নাম গ্রহণ-র ফর্ম ) একসেপ্ট করা হয়েছে এবং প্রায় ৬০ হাজার রিজেক্ট হয়েছে নতুন করে। আবার, প্রায় ৩০ হাজার ফর্ম ৭ ( নাম বাদ আবেদনের ফর্ম ) অ্যাকেপ্ট করা হয়েছে নতুন করে। সেগুলিও চূড়ান্ত তালিকায় দেখা যাবে।
আরও পড়ুন: SIT Bomb Hoax: রাজ্য থেকে শহর কলকাতায় বোমা-হুমকি, তদন্তে এবার সিট
চূড়ান্ত তালিকা প্রকাশে কমিশন প্রস্তুত (EC List )
কমিশন জানাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা এসে গেছে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রিন্টের কাজ শুরু করার জন্য। গত ২৫ তারিখ তালিকা ফ্রিজ করা হয়ে গেছে। আগামী ২৮ তারিখ সকালে প্রতি জেলা শাসকের দফতর, বুথ অফিস, ব্লক অফিসে দেখা যাবে এই তালিকা। সবমিলিয়ে কমিশন প্রস্তুত ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য।



