Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ধরেই ছাত্রীর প্রতি কুনজর ছিল শিক্ষকের,কু প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হতো (West Midnapore), নিরুপায় ছাত্রী পুলিশের দ্বারস্থ হতেই শিক্ষকসহ দলবল পাকড়াও পুলিশের হাতে। ছাত্রীকেশুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-দীর্ঘদিন ধরেই ছাত্রীর প্রতি কুনজর ছিল শিক্ষকের। ছাত্রী সাড়া না দেওয়ায় লোক পাঠিয়ে হুমকি দেওয়া হতো দিনের পর দিন।এমনকি পোশাক টেনে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়।অবশেষে শিক্ষকের মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রী।

দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ (West Midnapore)
ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়।কিন্তু ততক্ষণে সাঙ্গোপাঙ্গ সহ গা ঢাকা দেন নাবালিকা ছাত্রীকে নির্যাতনকারী শিক্ষক প্রসুন বেরা। অত্যন্ত সুকৌশলে নিজেদের ফোনগুলি ব্যবহার না করা কল ডাইভার্ট করা সহ টেকনিক্যাল ভেলকি বাজির আশ্রয় নেবার কারণে পুলিশের বিশেষ টিমকে অভিযুক্ত শিক্ষক এবং তার সাঙ্গ-পাঙ্গদের ধরতে বিশেষ বেগ পেতে হয়।
মুশকিল বাঁধে সুকুমার জানা (West Midnapore)
কিন্তু মুশকিল বাঁধে সুকুমার জানা নামক ওই দলের এক সদস্য যখন টাকা পয়সার বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করার প্রস্তাব নিয়ে দ্বারস্থ হন নাবালিকার পরিবারের কাছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ পাকড়াও করে সুকুমার কে। তারপরেই জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন নাম ।
পুলিশের হাতে ধরা পড়ে (West Midnapore)
দ্রুত পুলিশ আসিস ভৌমিক, উত্তম সাঁতরা, সুদীপ্ত বেরা এবং এই ঘটনায় যুক্ত আরো দুই নাবালক কে পাকড়াও করে। এই ঘটনার সাথে যুক্ত আরো কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ দুপুর দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় হঠাৎই ওই টিমের কয়েকজনের ফোনের সিগন্যাল পায় পুলিশ এবং তা ট্রাকিং এর মাধ্যমে নারায়ণগড় এলাকা থেকে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে গোটা টিম।

আরও পড়ুন: Pahalgam Pak: পহেলগাম হামলায় পাক যোগ! ৯/১১ হামলায় যুক্ত ব্যাঙ্কের নাম এল তদন্তে
ধৃতদের বিরুদ্ধে পক্সো মামলা সহ একাধিক জামিন অযোগ্য মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান আদালতের কাছে তারা চাইবেন শিক্ষকতার মতো একটি মহান পেশাকে কলুষিত করেছেন যিনি তার যেন এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়।



