Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নবির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সরব সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
রঞ্জির ফাইনালে নবির দাপট (Sourav Ganguly)
রঞ্জি ট্রফির ফাইনালে জম্মু-কাশ্মীর এবং কর্ণাটকের মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। প্রথমবার রঞ্জির ফাইনালে উঠেই দাপট দেখাচ্ছে জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়েছে এবং ঐতিহাসিক শিরোপার থেকে খুব একটা পিছিয়ে নেই জম্মু-কাশ্মীর (Sourav Ganguly)।
টস জিতে প্রথমে ব্যাট করে ৫৪৮ রান তোলে জম্মু-কাশ্মীর। জবাবে কর্ণাটক ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ২৯১ রানের বিশাল লিড পায় জম্মু। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে খেতাব জিততে পারে পরশ ডোগরার দল।
এই ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন ২৯ বছরের পেসার আকিব নবি। তাঁর করা ২৩ ওভারের মধ্যে মেডেন রয়েছে ৭টি। সেখানে মাত্র ৫৪ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন এই উদীয়মান পেসার। তাঁর শিকারে রয়েছে কেএল রাহুল (ক্যাচ), করুণ নায়ার (বোল্ড), স্মরণ রবিচন্দ্রন (ক্যাচ), ময়াঙ্ক আগরওয়াল (এলবিডব্লিউ), শিখর শেট্টি (এলবিডব্লিউ)। ময়াঙ্ক আগরওয়াল ১৬০ রান করলেও তাঁর উইকেটের পর ব্যাটিংয়ে ধস নামে কর্ণাটকের।

চলতি মরশুমে ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে এখন তিনিই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কোয়ার্টার ফাইনালে ১২ উইকেট, সেমিফাইনালে ৯ উইকেট এবং ফাইনালের প্রথম ইনিংসে আবার পাঁচ উইকেট। বড় ম্যাচে বারবার প্রমাণ করেছেন নিজেকে। আর এই পারফরম্যান্সের পরেই তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সরব ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নবির প্রশংসা করে তিনি বার্তা দিলেন জাতীয় দলের নির্বাচকদের। সৌরভের মতে ভারতের ইংল্যান্ড সফরই হতে তাঁর জন্য জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়ার সেরা মঞ্চ (Sourav Ganguly)।
আরও পড়ুন: EC List: জানেন কি চূড়ান্ত ভোটার তালিকাতেই ভোট নয়, থাকছে আরও কিছু অতিরিক্ত?
সৌরভ এক্সে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখিয়ে দিয়েছে চেষ্টা আর দৃঢ় মানসিকতা থাকলে কী করতে পারে একটি দল। তারা গোটা জম্মু-কাশ্মীরকে গর্বিত করেছে। কঠিন পরিবেশই কঠিন মানুষ তৈরি করে। আকিব নবি জাতীয় দলের পথে এগোচ্ছে। গ্রীষ্মে ইংল্যান্ডই হতে পারে ওর শুরু করার সেরা জায়গা।’
তবে জাতীয় নির্বাচকরা তাঁর এই পারফরম্যান্সের পরেও যে তাঁকে নিয়ে ভাববেন কিনা সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ চলতি ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করে জাতীয় দলে ব্রাত্য থাকছেন অনেকে। তাঁদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি বাংলার পেসার সামি। চলতি ঘরোয়া মরশুমে বল হাতে দুরন্ত বল করার পরেও কোন অজানা কারণে যে তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন না সেটা শুধু জাতীয় দলের নির্বাচকরাই বলতে পারবেন (Sourav Ganguly)।


