Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয় পেল বাংলা (Mohammad Shami)।
সামি-আকাশ দীপের ৭ উইকেট (Mohammad Shami)
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত মুখ থুবড়ে পড়েছে। তারপরই সামির দলে জায়গা না পাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল গম্ভীরকে। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে দলেও জায়গা পায়নি সামি, সিরাজ, আকাশ দীপরা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গম্ভীর ভরসা রেখেছেন হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণদের উপরে। আর সেই সিদ্ধান্ত সঠিক নয় বলেই মত অনেকের। কারণ দ্বিতীয় ম্যাচে বড় রান নিয়েও জিততে পারেনি ভারত। তার অন্যতম কারণ বোলিং ব্যর্থতা। প্রথম ম্যাচে কুলদীপ ভারতের বৈতরণী পার করলেও দ্বিতীয় ম্যাচে সেটা করতে পারেননি। প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানাকেও দেখা গিয়েছে নিম্নমানের বোলিং করতে আর এই আবহেই বারবার প্রশ্ন উঠছে ভাল পারফর্ম করেও কেন দলে জায়গা পাচ্ছেন না সামি, আকাশ দীপরা (Mohammad Shami)।

রঞ্জিতে অনবদ্য ফর্মে ছিলেন সামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সেই ধারা বজায় রেখেছেন তিঁনি। তারপরেও কোনও এক অজানা কারণে জাতীয় দলের দরজা তাঁর জন্য কিছুতেই খুলছে না আর এই কারণে অনেকেই কাঠগড়ায় তুলেছেন দলের প্রধান নির্বাচক ও দলের হেড স্যারকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ১৩ রানে চার উইকেট তুলে নেন সামি। তিন উইকেট পেয়েছেন আকাশ দীপ। আর দুই ‘ব্রাত্য’ বোলারের দাপটে ভর করে সার্ভিসের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল বাংলা।

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ওভারের ওপেনার গৌরব কোচারকে শূন্য রানে ফিরিয়ে সার্ভিসের ব্যাটিং দুর্গে ভাঙ্গন হানেন সামি। দ্বিতীয় ওভারে তাঁর শিকার বি চৌহান। তিঁনি ফেরেন ২৬ রান করে। চারে নাম নীতীন তনওয়ারকে (৫) ম্যাচের চতুর্থ ওভারে ক্লিন বোল্ড করেন আকাশ দীপ (Mohammad Shami)।
আরও পড়ুন: SIR: ২২০৮ নয়, মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথ মাত্র ৭টি!
৩৫ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যস্ত সার্ভিসকে ১০২ রানে পৌঁছে দেন ক্যাপ্টেন মোহিত আহলাওয়াট ও বিনীত ধনখড়। কিন্তু নবম ওভারে প্রদীপ্ত প্রামাণিকের বলে মোহিত (৩৮) আউট হতেই ধস নামে সার্ভিসেসের ইনিংসে। সার্ভিসেস অল আউট হয় ১৬২ রানে।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খালি হাতে ফিরতে হয়েছে করণ লালকে। গত ম্যাচে অনবদ্য সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে তাতে খুব বেশি বিপাকে পড়তে হয়নি বাংলাকে। ৯৩ রানের জুটি গড়েন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ও অভিষেক পোড়েল। ৫৬ রান করে সাজঘরে ফেরেন অভিষেক। অভিমন্যু করেন ৫৮ রান। ততক্ষণে বাংলা পৌঁছে গিয়েছে ১৪১ রানে। বাকি কাজটা সহজেই সেরে ফেলেন যুবরাজ কেশওয়ানি (১৯ বলে ৩৬) ও আকাশ দীপ (৫ বলে ১৪)। এই ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বাংলা (Mohammad Shami)।


