Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সফলভাবে শেষ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(HS Exam)। গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই পরীক্ষা আজ শেষ হয়েছে বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পরীক্ষার সাফল্যের খতিয়ানের পাশাপাশি দু’টি অত্যন্ত বেদনাদায়ক ঘটনার খবরও দিয়েছে সংসদ।
পরীক্ষা চলাকালীন পড়ুয়া-মৃত্যু (HS Exam)
পরীক্ষা চলাকালীন রাজ্যে দু’টি মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে শিক্ষা মহলকে। ১৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার এক ছাত্রী নিজের বাড়িতে আত্মহত্যা করে।
২০ ফেব্রুয়ারি হাওড়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক পরীক্ষার্থী।
গভীর শোক প্রকাশ সংসদের
এই দুই স্টুডেন্ট প্রাণ হারিয়ে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৮৭ জন পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে হাসপাতাল থেকেই পরীক্ষা দিয়েছেন। ২ জন পরীক্ষার্থী বিশেষ পাহারায় জেল বা পুলিশি হেফাজত থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।
‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন নিয়ে বিতর্ক (HS Exam)
পরীক্ষার কয়েকটি বিষয়ে ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন আসা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সে প্রসঙ্গে সংসদের বক্তব্য অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন।
আরও পড়ুন: BJP Yatra: একাধিক শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টের
শীঘ্রই রেজাল্ট আউটের লক্ষ্যমাত্রা (HS Exam)
উত্তরপত্র মূল্যায়ন এবং ওএমআর (OMR) শিট প্রসেসিংয়ের কাজ দ্রুত শুরু হচ্ছে। খুব শীঘ্রই রেজাল্ট আউট করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংসদ। পরীক্ষার সামগ্রিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন, পুলিশ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংসদের সভাপতি।



