Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ জেতার পর প্রথম বার এক দিনের সিরিজ খেলতে নেমে পর পর দুই ম্যাচ হেরে সিরিজ হার ভারতের (India)।
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার ভারতের (India)
এক দিনের সিরিজে অস্ট্রেলিয়ার সামনে কার্যত দাঁড়াতেই পারল না ভারত। বিশ্বকাপ জেতার পর এক দিনের সিরিজ খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কৌরেরা। পরপর দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হলো ভারতের। দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান করেছিল ভারত। ৩৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে সেই রান সহজেই তুলে নেয় অস্ট্রেলিয়া (India)।
চোট সরিয়ে দলে ফিরেছেন প্রতীকা রাওয়াল। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে রান পান তিনি। তবে ৫২ রান করতে সময় নেন ৮১ বল। শুরু থেকেই ভারতের রান তোলার গতি ছিল মন্থর। অপর ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৩৭ বলে ৩১ রান। ওপেনিং জুটিতে ৭৮ রান করে ভারত।

জেমাইমা রদ্রিগেজ আরও এক ম্যাচে ব্যর্থ হলেন। বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের কথা আজও সকলের মনে গেঁথে রয়েছে। তবে এই দিনের ম্যাচে মাত্র ১১ রান করে ফিরতে হয় তাকে। তবে অধিনায়ক হরমনপ্রীত আরও একটি অর্ধশতরান করলেন। কিন্তু ৫৪ রান করতে ৭০ বল নিলেন তিনি। রান পাননি দীপ্তি শর্মা। এই ম্যাচে ১ রানে ফেরেন তিনি।

ভারতের ইনিংস শেষ দিকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান রিচা ঘোষ, কাশবি গৌতম ও ক্রান্তি গৌড়। রিচা ১৯ বলে ২২, কাশবি ৩৪ বলে ২৫ ও ক্রান্তি ১৫ বলে ১৯ রান করেন। শেষ ওভারে বৈষ্ণবী শর্মা ৫ বলে ১০ রান করেন। এই চার জনের ব্যাটে ভারতের রান ২৫০ পার হয় (India)।
আরও পড়ুন: ICC GEF: লক্ষ্য বিকশিত ভারত @২০৪৭ : আইসিসি-র সপ্তম গ্লোবাল এডুকেশন ফোরাম
২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে হারাতে হলে ভারতের জন্য দরকার ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া। অধিনায়ক অ্যালিসা হিলিকে ৬ রানের মাথায় আউট করে সেই সুযোগ করেও দিয়েছিলেন কাশবি। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। প্রথম উইকেটে ফিবি লিচফিল্ড ও জর্জিয়া ভলের জুটি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিল। দুই জনের মধ্যে ১৫ ওভারে ১১৯ রানের জুটি হল। লিচফিল্ড ৬২ বলে ৮০ রান করে আউট হলেন।

বেথ মুনির সঙ্গে মিলে বাকি কাজটা করলেন ভল। এই দুই ব্যাটারের মধ্যে মাত্র ১০ ওভারে ৮২ রানের জুটি হল। এই দুই জুটি ভারতের সব আশায় জল ঢেলে দিল। শতরান করলেন ভল। ৮২ বলে ১০১ রানের ইনিংস খেললেন তিনি। মুনি করলেন ৩১ রান। শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও তাতে অস্ট্রেলিয়ার জয় আটকায়নি। ৮৩ বল বাকি থাকতে জিতে গেল তারা। এর ফলে শেষ ম্যাচ হয়ে গেল শুধুমাত্র নিয়মরক্ষার। তবে শেষ ম্যাচ জিতলে মান কিছুটা হলেও বাঁচবে ভারতীয় দলের (India)।


