Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী (TMC Rajyasabha Candidate) তালিকায় বড় চমক। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে রাজ্যসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। পাশাপাশি অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামীর নামও রয়েছে এই তালিকায়। শুক্রবার সমাজ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে তৃণমূল।
রাজীব কুমার (TMC Rajyasabha Candidate)
রাজীব কুমারের নাম রাজনৈতিক মহলে (TMC Rajyasabha Candidate) বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন পুলিশকর্তা হিসেবে পরিচিত। অতীতে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হলে মুখ্যমন্ত্রী নিজে তাঁর সমর্থনে ধরনায় বসেছিলেন। এবার সেই রাজীব কুমারকেই সংসদের উচ্চকক্ষে পাঠাতে চাইছে তৃণমূল, যা নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বহন করছে।

বাবুল সুপ্রিয় (TMC Rajyasabha Candidate)
অন্যদিকে, বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় (TMC Rajyasabha Candidate) পাঠানোর সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। এর ফলে স্পষ্ট হয়ে গেল, তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কেন্দ্রীয় মন্ত্রী থেকে তৃণমূলে যোগদান এবং পরবর্তীতে রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার পর এবার জাতীয় স্তরে তাঁকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

কোয়েল মল্লিক
চমকের তালিকায় অন্যতম নাম কোয়েল মল্লিক। জনপ্রিয় অভিনেত্রী এবং প্রযোজক হিসেবে টলিউডে তাঁর প্রভাব যথেষ্ট। রাজনৈতিক মহলের মতে, তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা সাংস্কৃতিক ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার বার্তা। একইসঙ্গে টলিপাড়ার সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত করার কৌশল বলেও মনে করা হচ্ছে।

মেনকা গুরুস্বামী
মেনকা গুরুস্বামীর মনোনয়নও তাৎপর্যপূর্ণ। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আইনি অভিজ্ঞতা সংসদীয় আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Kejriwal on Modi: আদালতের রায়ে আপ শিবিরে বড় স্বস্তি, এবার মোদিকে সরাসরি আক্রমণ কেজরিওয়ালের!
এই প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট, তৃণমূল কংগ্রেস অভিজ্ঞ প্রশাসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আইনি বিশেষজ্ঞ-সব ক্ষেত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী করতে সাহায্য করবে।


