Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিদ্বন্দ্বীকে বিশ্লেষণ করার ক্ষেত্রে ডেটার সাহায্য নিতে নারাজ গুরু গম্ভীর (Gautam Gambhir)।
ইংল্যান্ডকে হারানোর লক্ষ্যে গম্ভীর বাহিনী (Gautam Gambhir)
সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। তবে সেমিফাইনাল এবং ফাইনালের কথা মাথায় রেখে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ মার্চ। ইংল্যান্ডকে হারাতে দলের কাছ থেকে স্পেশ্যাল এফোর্ট চাইছেন গুরু গম্ভীর। আধুনিক ক্রিকেটে বিপক্ষকে হারাতে ডেটার সাহায্যও নিতে চান না গম্ভীর (Gautam Gambhir)।
আধুনিক ক্রিকেটে অনেকেই বিপক্ষের বিরুদ্ধে নামার আগে ডেটার সাহায্য নেন কোচরা কিন্তু সেই পথে হাঁটতে চান না ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, ‘আমি ডেটায় বিশ্বাস করি না। মনে করি, ওভাররেটেড ব্যাপারটা। কোনও দিন ডেটা দেখি না। ব্যাপারটা কী, তাই জানি না। এটা পুরোপুরি ইন্সটিংটের ব্যাপার। টি–টোয়েন্টি ক্রিকেট আসলে ইন্সটিংটের খেলা।’ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরছেন তিলক বর্মার ইনিংস। তিনি বলছেন, ‘প্রথমে তিন নম্বরে খেলছিল। এখন পাঁচ বা ছয়ে গিয়ে কী দারুণ খেলছে। কাজেই ওর প্রতিভা আছে। দেখতে হবে, পজিশনের বাইরে আপনি পারফর্ম করতে পারেন কি না। পজিশনও আমার কাছে ওভাররেটেড।’

সঞ্জুকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমরা সবাই জানি, সঞ্জু বিশ্বমানের ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে খুব কম ব্যাটারেরই এই ফর্ম্যাটে তিনটে সেঞ্চুরি আছে। যখন টিমের সবচেয়ে বেশি দরকার, নিজের সেরাটা বের করে আনল। আরও ভালো লাগল, গোটা ইনিংসে কখনও রান রেট বাড়ানোর জন্য জোর করে চেষ্টা করেনি ও। সবই নর্ম্যাল ক্রিকেটিং শট। এটাই ওর প্রতিভার বিশেষত্ব।’ সঙ্গে সংযোজন, ‘এটা ঠিক, নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ও রান পায়নি। কাজেই একটা ব্রেক ওকে দেওয়া দরকার ছিল। আমরা জানতাম, যখন ওকে দরকার হবে, বিশ্বকাপে ও ডেলিভার করবে।’
আরও পড়ুন: Lunar Eclipse: দোল পূর্ণিমায় আকাশে রক্তিম চাঁদ, কোথায় দেখা যাবে এই অপূর্ব দৃশ্য?
এই দিনও গম্ভীর জোর দেন টিম গেমের উপর। তিনি মনে করিয়ে দেন ম্যাচ জিততে টিম গেম খুব জরুরি। তিনি বলেন, ‘আমার কাছে শিবমের দুটো বাউন্ডারি সঞ্জুর ৯৭-এর মতোই গুরুত্বপূর্ণ। যদি শিবম ওই সময়ে দুটো বাউন্ডারি না মারত, তা হলে আপনারা সঞ্জুর কথা হয়তো বলতেন না (Gautam Gambhir)।’


