Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের অভিজ্ঞ ডিসকাস থ্রো তারকা সীমা পুনিয়া ডোপ (Seema Punia Ban) টেস্টে ব্যর্থ হওয়ায় ১৬ মাসের জন্য প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হলেন। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) সম্প্রতি যে নিষিদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে, সেখানে সীমার নাম অন্তর্ভুক্ত রয়েছে। ১০ নভেম্বর থেকেই তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
সফল মহিলা ডিসকাস থ্রোয়ার (Seema Punia Ban)
৪২ বছর বয়সি সীমা ভারতের অন্যতম সফল মহিলা ডিসকাস থ্রোয়ার (Seema Punia Ban)। দীর্ঘ কেরিয়ারে তিনি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক-সব জায়গাতেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁর কেরিয়ারে নতুন বিতর্ক যোগ হলো।

এর আগে দু’বার ডোপিং অভিযোগ (Seema Punia Ban)
যদিও কোন নিষিদ্ধ পদার্থ ব্যবহারের অভিযোগে তাঁকে নিষিদ্ধ করা (Seema Punia Ban) হয়েছে, তা নাডা এখনো প্রকাশ করেনি। তবে সীমার বিরুদ্ধে এর আগে দু’বার ডোপিং অভিযোগ উঠেছিল। তার মধ্যে একটি অভিযোগ এসেছিল তাঁর কিশোর বয়সে-মাত্র ১৭ বছর বয়সে জুনিয়র স্তরে প্রতিযোগিতার সময়। পরে সেই ঘটনা থেকে তিনি মুক্তি পেলেও বিতর্ক ছায়াসঙ্গীর মতো তাঁর সঙ্গে থেকেছে।
দেশের জন্য সোনা
সীমা শেষবার ভারতের হয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে হাংঝৌ এশিয়ান গেমসে। সেখানে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে তিনি দেশের জন্য সোনা এনে দিয়েছিলেন। কমনওয়েলথ গেমসেও চারবার পদক জিতে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি
প্রায় দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি চারবার অলিম্পিকে অংশ নেন-২০০৪, ২০১২, ২০১৬ এবং ২০২০ সালে। তাঁর সেরা পারফরম্যান্সগুলির অন্যতম ছিল ২০০৪ সালে ৬৪.৪৮ মিটার দূরে ডিসকাস নিক্ষেপ। ২০০২ সালে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন।

আরও পড়ুন: Andre Russell: রাসেলের অবসরের পিছনে রয়েছে শাহরুখের পরামর্শ?
যদিও সাম্প্রতিক বছরগুলিতে চোট-আঘাত ও ফর্ম হারানোর কারণে সীমা আগের মতো প্রতিযোগিতায় নিয়মিত ছিলেন না। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তিনি। এরপরই ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে সরে এসে কোচিংয়ে মন দেন। চলতি বছরের শুরুতে প্যারা জ্যাভলিন তারকা সন্দীপ চৌধুরীর কোচ হিসেবেও কাজ করেন। সন্দীপ প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেন।


