Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানকে ঘিরে পশ্চিম (IND vs PAK) এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার রেশ এবার দক্ষিণ এশিয়াতেও উদ্বেগ বাড়াচ্ছে। একদিকে আমেরিকা ও ইজরায়েল, অন্যদিকে ইরান-এই ত্রিমুখী টানাপোড়েনের প্রভাব যে সীমান্ত ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে বড়সড় অস্থিরতা তৈরি করছে, তা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তেহরানকে কড়া বার্তা দিয়েছেন। পাল্টা অবস্থানে অনড় ইরানও জানিয়ে দিয়েছে, চাপে নতি স্বীকার করবে না। খামেনেইকে ঘিরে উত্তেজনার আবহে সরাসরি যুক্তরাষ্ট্রকে নিশানা করতে না পেরে, আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র তাক করার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের একাংশ।
আলি জারদারির বক্তব্য (IND vs PAK)
এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রেসিডেন্ট (IND vs PAK) আসিফ আলি জারদারির বক্তব্য নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, ভারত নাকি নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাঁর বক্তব্য, নয়াদিল্লির শীর্ষ নেতৃত্ব সংঘাতমুখী অবস্থান নিচ্ছে। যদিও নিজেকে শান্তির পক্ষে বলেই তুলে ধরেছেন জারদারি। তিনি ভারতের উদ্দেশে আহ্বান জানান, যুদ্ধের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসতে।

ভারতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা
এতেই থামেননি পাকিস্তানের রাষ্ট্রপতি। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি। পহেলগাঁও হামলার পর ভারত যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, তা “জল-সন্ত্রাস” বলেও আখ্যা দেন জারদারি। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে জলকে হাতিয়ার করা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের প্রতি কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: Lunar Eclipse: দোল পূর্ণিমায় আকাশে রক্তিম চাঁদ, কোথায় দেখা যাবে এই অপূর্ব দৃশ্য?
জারদারি আরও সতর্ক করে বলেন, পাকিস্তানের ভূখণ্ড কোনও দেশ বা গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য। দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ-এমন বার্তাই দেন তিনি।


