Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওড়িশার বিরুদ্ধে দর্শকশূন্য যুবভারতীতে খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে! ফেডারেশনের কড়া শাস্তি (Mohun Bagan)। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন সবুজ-মেরুনের।
ফেডারেশনের শাস্তির মুখে মোহনবাগান (Mohun Bagan)
চলতি আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক দিয়ে শুরু করার পরই মোহনবাগান শিবিরে দুঃসংবাদ। আগামী ৬ মার্চ শুক্রবার যুবভারতীতে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। আর্থিক জরিমানার পাশাপাশি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার এই শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ (Mohun Bagan)।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের অভিযোগে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি। যদিও ক্লাব দায়িত্বের সাথে আর্থিক জরিমানা মেনে নিয়েছে। তবুও এআইএফএফ আগামী ৬ মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের হোম ম্যাচ খেলার জন্য পুরো স্টেডিয়াম বন্ধের নির্দেশ দিয়েছে। তাতে আমরা চরমভাবে হতাশ।’

আরও পড়ুন: Pakistan: খামেনেইর মৃত্যুর পর আগুনে জ্বলছে পাকিস্তান
ফেডারেশনের এই সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এমবিএসজি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আর্থিক জরিমানা মেনে নিয়েছি। আমরা বিশ্বাস করি যে স্টেডিয়াম বন্ধ করে দেওয়া মানে আমাদের ক্লাবের হৃদস্পন্দন, হাজার হাজার আবেগপ্রবণ, আইন মেনে চলা সমর্থকদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া। সমর্থকদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আমাদের আবেদন গৃহীত হয়নি। ফুটবল ভক্তদের কাছে প্রাণ। তারা আরও ভালো কিছুর যোগ্য।’

এখন দেখার, মোহনবাগান সুপার জায়ান্টের আবেদনে এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত বদল করে কি না। না হলে আগামী ৬ মার্চ ওড়িশা এফসি-এর বিরুদ্ধে চতুর্থ ম্যাচে দর্শকশূন্য যুবভারতীতেই খেলতে হবে শুভাশিস বোসদের (Mohun Bagan)।


