Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৪ মার্চ, বুধবার হোলির আবহে জ্যোতিষশাস্ত্রে (Holi Astro) তৈরি হল বিশেষ শুভযোগ। শনির অধীন কুম্ভ রাশিতে সূর্য ও বুধের যুগল অবস্থানের ফলে গঠিত হয়েছে বুধাদিত্য রাজযোগ। এই যোগ ১৫ মার্চ পর্যন্ত সক্রিয় থাকবে, যতক্ষণ না সূর্য মীন রাশিতে প্রবেশ করছে। জ্যোতিষ মতে, এই সময়টি কয়েকটি রাশির জন্য সৌভাগ্য, সাফল্য ও আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করছে।
মিথুন রাশি (Holi Astro)
এই সময় মিথুন জাতকদের (Holi Astro) কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। নতুন দায়িত্ব বা উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্যও সময়টি সহায়ক। গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখলে ভবিষ্যতে বড় সাফল্য আসতে পারে। অযথা সময় নষ্ট না করে লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

সিংহ রাশি (Holi Astro)
সিংহ রাশির ক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার (Holi Astro) সম্ভাবনা প্রবল। আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে এবং ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
তুলা রাশি
চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও অংশীদারিত্বে লাভের ইঙ্গিত মিলছে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আর্থিক স্বস্তি আনতে পারে।

কুম্ভ রাশি
অপ্রত্যাশিত আর্থিক প্রাপ্তি কুম্ভ জাতকদের চমকে দিতে পারে। সঞ্চয় বৃদ্ধি পাবে, পরিবারে আনন্দঘন সময় কাটতে পারে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, অকারণ বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়।
আরও পড়ুন: Bosonto Utsav: রাধা-কৃষ্ণের প্রেমলীলাই দোলের রঙের আসল উৎস
জ্যোতিষ পরামর্শ অনুযায়ী, এই শুভযোগের সুফল পেতে সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং গোরুকে সবুজ খাদ্য খাওয়ানো মঙ্গলজনক বলে মনে করা হয়।


