Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ (Horoscope)। বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে, আজ রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত অঘ্রাণ কৃষ্ণা দ্বিতীয় তিথি চলবে। তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া। চাঁদ আজ মিথুন রাশিতে অবস্থান করছে, এবং সূর্য রয়েছে বৃশ্চিক রাশিতে। শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাব আজ সক্রিয়। দিনের নক্ষত্র হল মৃগশিরা ও আর্দ্রা। আজ শনির দিন, যার প্রভাবে কিছু রাশির জাতকের দিন ভালো কাটতে পারে, আবার কারো কারো জন্য ছোট-বড় সমস্যার সৃষ্টি হতে পারে।
মেষ রাশি: (Horoscope)
আজ প্রতিবেশী বা সহকর্মীর মনোভাব বিপরীত (Horoscope) হতে পারে। কর্মক্ষেত্রে সংযমী থাকা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কমে যেতে পারে। ব্যবসা বা দালালির কাজে লাভের সম্ভাবনা আছে। পরিবারের দায়িত্ব আজ বাড়তে পারে।
বৃষ রাশি: (Horoscope)
কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা (Horoscope) রয়েছে। নিজের চেষ্টা ও পরিকল্পনায় সম্পত্তি ক্রয় করা যেতে পারে। খাবারের ব্যবসায় আজ উন্নতি হবে। স্বাস্থ্য ও জলবাহিত রোগে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি: (Horoscope)
আজ হঠকারি সিদ্ধান্তে সতর্ক থাকা (Horoscope) জরুরি। পুরোনো ঋণ শোধের সুযোগ রয়েছে। পরিবারের প্রবীণদের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। ফাটকা ব্যবসায় বিনিয়োগ করলে আয় বাড়ার যোগ আছে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি:
সম্পত্তি সংক্রান্ত পুরোনো সমস্যা মিটতে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে মতবিরোধ হতে পারে। দুর্ঘটনা ও আঘাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সহায়তায় কাজ সহজ হতে পারে।

আরও পড়ুন: Anirban Chakrabarti: বাসের সঙ্গে ধাক্কা, কেমন আছেন ‘একেন বাবু’?
সিংহ রাশি:
অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যানবাহন কেনার যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসা ও দক্ষিণের যাত্রায় সাফল্য সম্ভব।
কন্যা রাশি:
ব্যবসায় সাময়িক বাধা আসতে পারে। গন্ধ, ফুল, ধূপ, শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভের যোগ আছে। পুরোনো ঋণ শোধ করা সম্ভব। স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে।
তুলা রাশি:
নতুন বাড়ি বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য পাবেন। সন্তান উচ্চশিক্ষায় সুযোগ পাবে। লোহা, গাড়ি বা বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসা প্রসারিত হতে পারে।
বৃশ্চিক রাশি:
যুক্তি ও পরিশ্রমে সাফল্য সম্ভব। সঙ্গীতচর্চা ও উচ্চশিক্ষায় উন্নতি। পুরোনো রোগের উপশম হবে। আইনি জটিলতা এড়ানো গুরুত্বপূর্ণ।
ধনু রাশি:
হারানো বস্তু খুঁজে পাওয়া, বন্ধুর মাধ্যমে অপ্রত্যাশিত অর্থ লাভ সম্ভব। বিদেশ ভ্রমণের সুযোগ আছে। শরীরের হঠাৎ আঘাতের সম্ভাবনা।
মকর রাশি:
চাকরির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা সুনামহানি করতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তরা অনীহা দেখাতে পারেন।

কুম্ভ রাশি:
সোনার ব্যবসা ও নতুন চাকরিতে সফলতা। সংসারিক সমস্যা সমাধান হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তি সম্ভব।
মীন রাশি:
উচ্চাশা কম রাখা ভালো। নিকট আত্মীয়ের মৃত্যু হতে পারে। ব্যবসায় বিনিয়োগে লাভ হতে পারে। সন্তানের উন্নতি আনন্দ দেবে। চোখের সমস্যা দেখা দিতে পারে।


