Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়(Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)
রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া (Weather)
কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা-জনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা।
আরও পড়ুন: EC Humayun Party: বদলে গেল হুমায়ুন কবীরের দলের নাম, রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।



