Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে ব্ল্যাক ক্যাপ শিবির (Finn Allen)।
দলকে ফাইনালে তুলে জবাব অ্যালেনের (Finn Allen)
নিউ জিল্যান্ডের কাছে নিজেদের দেশেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ভারতের মাটিতে খেলতে যে তাঁরা দক্ষ সেটা সেই সময়েই প্রমাণ হয়েছিল। আবারও সেই একই ছবি দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে একাই কার্যত হারিয়ে দিলেন ফিন অ্যালেন। এই ম্যাচ জেতানো ইনিংসের পরে তাঁর মুখে উঠে এলো ভারতের বিরুদ্ধে খেলা সিরিজের কথা (Finn Allen)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল নিউ জিল্যান্ড। সেই সিরিজ ভারত জিতলেও আখেরে লাভ হয়েছে নিউ জিল্যান্ডের। প্রোটিয়া শিবিরকে হারানোর পর সেই কথাই জানালেন ফিন অ্যালেন।

ইডেনে ৯ উইকেটে প্রোটিয়াদের হেলায় হারিয়েছে ব্ল্যাক ক্যাপ শিবির। ক্রিকেটের নন্দন কাননে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের রাজা অ্যালেন। তাঁর এই ইনিগসের সুবাদে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। ১৭০ রান তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি নিউ জিল্যান্ডকে। ম্যাচ সেরা অ্যালেন বলেন, ‘আমাদের বোলাররা ভালো শুরু করেছিল। ওরাই আমাদের জন্য ম্যাচটা তৈরি করে দেয়। আমাদের সাহায্য করেছে বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে সিরিজ়। কালো মাটিতে পাঁচটা ম্যাচ খেলেছিলাম। সেই প্রস্তুতিটা আমাদের কাজে দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আমরা তৈরি এবং শেষ পর্যন্ত লড়তে পারি।’

আরও পড়ুন: US Iran War: ভারত মহাসাগরে অতর্কিতে মার্কিন হামলা, ডুবল ইরানের যুদ্ধজাহাজ, মৃত ৮৭!
এ বার তারা ফাইনাল খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানের পিচও যে তাদের পক্ষে যেতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আবার অনেকের মতে, ফিন অ্যালেন যেই ফর্মে তাতে কোনও পিচেই তাঁর বিপক্ষে যাবে না। কারণ তাঁর সামনে বোলাররা মার খেয়ে নিজেদের লাইন লেংথ ঘুলিয়ে ফেলছেন। অন্যদিকে নিউ জিল্যান্ড স্পিনার রাচীন রবীন্দ্রও রয়েছেন দুর্দান্ত ছন্দে। তিনিও ভারতের পিচ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ফলে ফাইনালে ভারত বা ইংল্যান্ডের মধ্যে যে দলই যাবে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত নিউ জিল্যান্ড (Finn Allen)।


