Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলে ব্রাত্য সামি। কিন্তু বাংলার হয়ে দুই রঞ্জি ম্যাচে বিধ্বংসী মেজাজে রয়েছেন এই তারকা পেসার। এবার সামির পাশে দাঁড়িয়ে অজিত আগরকরকে একহাত নিলেন বাংলার কোচ (Laxmi Ratan Shukla)।
আগরকরকে একহাত বাংলার কোচের (Laxmi Ratan Shukla)
দীর্ঘদিন জাতীয় দলে দেন পাননি সামি। প্রশ্ন উঠছে তার ফিটনেস নিয়েও। সেইসবের জবাব তিনি দিয়েছেন বাংলার হয়ে রঞ্জির দুই ম্যাচে। তার আগুনে স্পেলে ভর করে বাংলা রঞ্জিতে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এবার সেই সামির পাশে দাঁড়িয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকরকে কটাক্ষ লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla)।
টিম নির্বাচন এবং ফিটনেস নিয়ে মহম্মদ সামির হয়ে সওয়াল করেন লক্ষ্মীরতন শুক্ল। ম্যাচ শেষে তারকা পেসারের ভূয়সী প্রশংসাও শোনা যায় বাংলার কোচের গলায়। তিনি বলেন, ‘সামি কেমন বল করেছে সবাই দেখেছে। নতুন করে আমার কিছু বলার নেই। ওর পারফরম্যান্স বলে দিয়েছে। ওর দায়বদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না। সামি কি সেটা গোটা বিশ্ব জানে। কারোর কাছ থেকে ওর কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই। ওর বোলিং ওর সার্টিফিকেট। সম্পূর্ণ ফিট ও।’

ফিটনেসের অভাব এবং ম্যাচ টাইম না পাওয়াকে দায়ী করেন আগরকর। ভারতের টেস্ট দলেও ডাকা হয়নি এই অভিজ্ঞ পেসারকে। তার কয়েকদিনের মধ্যেই সামির এই দুর্দান্ত স্পেল যেন ছিল নির্বাচকদের জন্যই। তার উপর লক্ষ্মীর এই মন্তব্য নিঃসন্দেহে মুখ্য নির্বাচককে খোঁচা বছরের শুরুতে চোট পেয়ে মাঠের বাইরে যান সামি কিন্তু চোট সরিয়ে আবার মাঠে ফেরেন এই তারকা পেসার।

দুই রঞ্জি ম্যাচে তার সংগ্রহে রয়েছে ১৫ উইকেট। লক্ষ্মী তারকা পেসারের দক্ষতা এবং দায়বদ্ধতার প্রশংসা করে বলেন যে সামি সব ম্যাচেই খেলতে চায়। লক্ষ্মী বলেন, ‘সাতটা ম্যাচেই সামিকে খেলানো যাবে না। যদিও ও নিজেকে ফিট বলে এবং খেলতে চায় প্রত্যেক ম্যাচেই। যেভাবে দৌড়াচ্ছে সেটা অবিশ্বাস্য। ৫০০ উইকেটের পরেও দারুণ ছন্দে এবং ঠান্ডা মাথায় খেলছে ও।’ ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই যে দল সিদ্ধান্ত নেবে সেটা স্পষ্ট (Laxmi Ratan Shukla)।
আরও পড়ুন: Vladimir Putin: আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করল রাশিয়া!
দেশের জার্সিতে সামিকে শেষবার দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। কিন্তু রঞ্জিতে গুজরাটের বিরুদ্ধে বাংলার হয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। পাঁচ উইকেট নিতে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ভেঙে দেন তিনি। রঞ্জিতে ফিরে লাল বলের ক্রিকেটে নিজেকে অন্যতম সেরা প্রমাণ করলেন সামি। এখন সময় বলবে সামনে দক্ষিণ আফ্রিকার সিরিজে ডাক পান কিনা ভারতের এই তারকা পেসার (Laxmi Ratan Shukla)।


