Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সিভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের পর পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহন করছেন প্রাক্তন আমলা ও রাজনীতিবিদ রবীন্দ্র নারায়ণ রবি (Next Governor)। এর আগে তিনি ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তামিলনাড়ুর ১৫তম রাজ্যপাল ছিলেন। পাশাপাশি তিনি পূর্বে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন এবং কিছু সময়ের জন্য অতিরিক্ত দায়িত্বে মেঘালয়ের রাজ্যপাল ছিলেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন রবি (Next Governor)
১৯৫২ সালের ৩ এপ্রিল পাটনাতে জন্মগ্রহণ করেন রবীন্দ্র নারায়ণ রবি। তিনি ১৯৭৬ সালে Indian Police Service-এ যোগ দেন। আমলাতান্ত্রিক জীবনে তিনি সিবিআই এবং Intelligence Bureau-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি Joint Intelligence Committee-এর চেয়ারম্যান হন এবং ২০১৮ সালের অক্টোবরে National Security Council Secretariat-এর অধীনে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন।
নাগাল্যান্ড, তামিলনাড়ুর রাজ্যপাল (Next Governor)
আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের আগস্টে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ পান। পরে ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: Dharmatala Dharna: ২০ বছর পর সেই ঐতিহাসিক মেট্রো চ্যানেল: বাঙালির ভোটাধিকার রক্ষায় আজ ধরনায় মমতা
তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন বিতর্কে (Next Governor)
তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী M. K. Stalin-এর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর একাধিক মতবিরোধ প্রকাশ্যে আসে। বিশেষ করে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল অনুমোদনে বিলম্বের অভিযোগে তাঁর সমালোচনা হয়। এই ইস্যু নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং ২০২৫ সালে Supreme Court of India একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। তবে পরে সাংবিধানিক বেঞ্চ জানায়, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি বা রাজ্যপালের জন্য বিল অনুমোদনের নির্দিষ্ট সময়সীমা বাধ্যতামূলকভাবে নির্ধারিত নয়।



