Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের (Team India) আগে ভারতীয় শিবিরে দেখা গেল এক চমকপ্রদ সিদ্ধান্ত। ফাইনাল ম্যাচের ঠিক আগেই আমেদাবাদে দলের হোটেল বদলে ফেলেছে টিম ইন্ডিয়া। আগামীকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ের আগে এই সিদ্ধান্ত ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।
ফাইনালের কোনও ঝুঁকি নয় (Team India)
সরকারিভাবে এই সিদ্ধান্তের কোনও (Team India) কারণ জানানো হয়নি। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, আগের হোটেলে থাকাকালীন আমদাবাদে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের অভিজ্ঞতা রয়েছে ভারতের। একটি ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, অন্যটি চলতি টি–২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। যদিও এই বিষয়টিকে নিছক গুঞ্জন বলেই মনে করছেন অনেকে। দলীয় সূত্রে কেউ এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তবুও ফাইনালের আগে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড, এমনটাই শোনা যাচ্ছে।

সেমির আগেও অদ্ভুত সিদ্ধান্ত (Team India)
শুধু হোটেল বদল নয়, দলের সাপোর্ট স্টাফদের মধ্যেও নানা ধরনের আচার পালনের খবর মিলছে। জানা গিয়েছে, প্রতিটি ভেন্যুতে ম্যাচের আগে প্রার্থনা বা পুজো করার মতো বিষয়ও দেখা গেছে। সেমিফাইনালের আগেও এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চন্দ্রগ্রহণের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় প্রায় ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Shamik on Mamata: ডেঙ্গির মশা মারতে পারে না, দিল্লির সরকার ফেলবে! মমতাকে আক্রমণ শমীকের!
এদিকে ফাইনালের পিচ নিয়েও চলছে শেষ মুহূর্তের আলোচনা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাল মাটি, কালো মাটি এবং মিশ্র-তিন ধরনের পিচ রয়েছে। সুপার এইটে কালো মাটির পিচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার অভিজ্ঞতা থাকায় এবার লাল মাটির উইকেট বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।


