Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ICC ODI ক্রমতালিকায় প্রথম দশে ভারতের চার ব্যাটসম্যান। ধরে রেখেছেন নিজেদের আগের জায়গা। শীর্ষ স্থান ভারতের দখলে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ODI র্যাঙ্কিং (ICC ODI Rankings)
ফেব্রুয়ারী মাসে শেষ ওয়ান ডে খেলেছে ভারত। দীর্ঘদিন ওয়ান ডে না খেললেও ICC ODI র্যাঙ্কিং-এ নিজেদের জায়গা ধরে রেখেছে ভারতীয় প্লেয়াররা। পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা ধরে রাখায় কার্যত খুশির হাওয়া ভারতীয় শিবিরে (ICC ODI Rankings)।
চলতি মাসের ICC র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রাখলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক ও তারকা ব্যাটার শুবমান গিল। দ্বিতীয় স্থানেই রয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। অন্যদিকে বিরাট কোহলি রয়েছেন চার নম্বরে এবং শ্রেয়স আইয়ারের দখলে রয়েছে অষ্টম স্থান। কোনও অজি ব্যাটসম্যান নেই প্রথম দশে।
শুবমান গিলের রেটিং পয়েন্ট ৭৮৪। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট ৭৫৬। বাবর আজ়ম খারাপ ফর্মে থাকা সত্ত্বেও তৃতীয় স্থানে রয়েছে। ৭৩৯ রেটিং পয়েন্ট তার। কিং কোহলির দখলে ৭৩৬ পয়েন্টে। তবে ১০ জনের জায়গায় কোনও বদল হয় নি। প্রত্যেকে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন (ICC ODI Rankings)।

আরও পড়ুন : Ekta Kapoor: অভিনয়ের নামে প্রতারণার ফাঁদ! ফেঁসে যাচ্ছেন একতা কাপুর ?
গত মাসে ICC-র ODI ক্রমতালিকা থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম। অনেকেই সেই সময় মনে করেছিলেন দুই তারকা হয়তো ODI ক্রিকেট থেকে অবসর নিলেন। কারণ একমাত্র অবসরের পরেই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়া হয়। কিন্তু পরে জানা যায় ICC-র প্রযুক্তিগত ত্রুটির কারণে এটা হয়েছে। পরে সেটা ঠিক করা হয় (ICC ODI Rankings)।

অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ খেলার কথা থাকলেও সেটা হয় নি। ভারতীয় দল শেষবার ODI ক্রিকেট খেলেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে প্রথম দশের বাইরে পয়েন্ট তালিকায় বদল এসেছে। ট্র্যাভিস হেড এক ধাপ উপরে উঠে এসেছেন। এখন তিনিয়া রয়েছেন ১১ নম্বরে। কেএল রাহুল এক ধাপ উপরে উঠেছেন ৬৩৮ পয়েন্ট নিয়ে।
বোলারদের মধ্যে তালিকায় শীর্ষে রইলেনরেশ মহারাজ। এক ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বসলেন শ্রীলঙ্কার মহেশ ঠিকশানা। তৃতীয় স্থানে রইলেন কুলদীপ যাদব ৬৫০ রেটিং পয়েন্ট তাঁর। নবম স্থানে আছেন রবীন্দ্র জাডেজা। একধাপ করে উপরে উঠেছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। দুই বোলার রয়েছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে (ICC ODI Rankings)।


