Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার মধ্যেই ঝামেলায় জড়ালেন মহম্মদ কাইফ ও মহম্মদ আমির (Mohammed Amir)।
ঝামেলায় জড়ালেন দুই প্রাক্তনী (Mohammed Amir)
যার বিয়ে তাঁর হুঁশ থাকলেও পাড়া-পড়শির ঘুম যে নেই প্রমাণ পাকিস্তান। নিজেদের ক্রিকেটের অবক্ষয় তাদের চিন্তার কারণ নয়। আইসিসি-র সব বড় টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের পরেও যেন পাকিস্তানের প্রাক্তনরা আত্মতুষ্টিতেই দিন কাটাচ্ছেন। কিন্তু তাঁদের মূল চিন্তার বিষয় ভারত। ভারত দিন দিন ক্রিকেটে এগিয়ে চলেছে আর তাঁদের প্রতিবেশী দেশ হয়ে যে পাকিস্তান নিম্নগামী সেই চিন্তা বোধহয় নেই। প্রতিটা বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টের আগে হুঙ্কার, বিতর্ক, ভারতকে আক্রমণ এই সব কাজেই পাকিস্তানের জুড়ি মেলা ভার। কিন্তু ভারতের সামনে তাঁদের অসহায় আত্মসমর্পণের সাক্ষী থেকেছে ক্রিকেট সমর্থকরা (Mohammed Amir)।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জ্যোতিষী হয়ে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। কিন্তু ভারতের সৌভাগ্য এবং আমিরের দুর্ভাগ্য যে তাঁর ভবিষ্যদ্বাণী একটাও মেলেনি। ভারতীয় ক্রিকেটাররা শুধু বিপক্ষ দলকেই হারালেন তা নয় বরং এই ‘বাবা’ আমিরকেও ভুল প্রমাণ করলেন। কিন্তু তিনি দমবার পাত্র নয় এরপরেও নিজের প্রেডিকশন চালিয়ে গিয়েছেন। তবে ২২ গজ বা তার বিরলে ভারতের কাছে ভুল প্রমাণিত হওয়া এখন তাঁদের নিয়মিত অভ্যেস।

ভারতের বিরুদ্ধে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ম্যাচের আগে আমির বলেছিলেন ভারত জিততে পারবেন না। কিন্তু বারবারই তিনি ভুল প্রমাণ হয়েছেন। টিম ইন্ডিয়ার কাছে এই হার বিপক্ষের থেকেও বেশি গায়ে লেগেছে আমিরের। তবে ভারতের প্রাক্তনীরাও এর পাল্টা দিয়েছেন। আমিরের এই অক্রিকেটীয় প্রেডিকশনকে তোপ তোপ দেগেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। বলেছিলেন, প্রচারের আলোয় আসার জন্য এমন মন্তব্য করছেন আমির।
এর পাল্টায় পাক পেসার জানানলেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানানো উচিত কাইফের। তবে এর আগে সৌরভও বলেছিলেন ভারত-বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে এখন আর সেই উত্তেজনা নেই কারণ এই ম্যাচ একতরফা (Mohammed Amir)।

কাইফের ক্রিকেট কেরিয়ার নিয়েও প্রশ্ন তুললেন আমির। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের সেই ম্যাচের কথা তাঁর মনে আছে কিনা সেটা তিনিই বলতে পারবেন। কারণ কাইফ দলে জায়গা পেতে যে নিজেকে বারবার প্রমাণ করেছেন তা সুল ক্রিকেট বিশেষজ্ঞরাই জানেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের অন্যতম ভরসা ছিলেন কাইফ। যদিও পাকিস্তানের হুঙ্কার ওই মাঠের বাইরেই (Mohammed Amir)।
কাইফকে খোঁচা দিয়ে তিনি বলেন, আমি ওঁর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে জানি না। তবে দেখলাম IPL-এ মাত্র ২৯টি ম্যাচ খেলেছেন, স্ট্রাইক রেট ১০৩। উনি বলছিলেন, আমি নাকি শিরোনামে আসার জন্য ভারতকে নিয়ে মন্তব্য করছি। তবে একটা জিনিস স্পষ্ট করতে চাই, প্রচার পাওয়ার জন্য ভারতকে নিয়ে বলতে হবে না আমাকে। দেখে নিন, ৩৫০-র বেশি টি-টোয়েন্টি খেলেছি আমি। আপনার মতো শুধু ফিল্ডিংয়ের জন্য ক্রিকেট খেলতে হয়নি। আপনার তো উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানানো।’

আরও পড়ুন: Team India: ফাইনালের আগে টিম ইন্ডিয়ার হোটেল চেঞ্জ, কেন?
আমিরের এই মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে, এর আগেও তাঁর ভারতীয় দল নিয়ে নানান কথা বিতর্কের সৃষ্টি করেছে। কয়েকদিন আগে আমিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কাইফ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে USA-র বিরুদ্ধে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে আমিরের খারাপ বোলিংয়ের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন তিনি। অভিষেক বা ভারতকে নিয়ে পাক ক্রিকেটারের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই জানান, আদেও যে দিচ্ছে সেটা অবশ্য মনে করেন না ক্রিকেট সমর্থকরা। তবে এবার পাল্টা খোঁচা দিলেন আমির (Mohammed Amir)।


