Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মরশুমের শেষ ম্যাচ হেরে শেষ করল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
প্রশ্নের মুখে রাহানে-নায়ার (KKR)
গত মরশুমের পর এই মরশুমও কলকাতার জন্য হতাশার মরশুম। এই মরশুম শেষ হওয়ার পরে এমন একজন নাইট তারকার কথা বারবার ফিরে আসছে যিনি এখন অন্য দলের অধিনায়ক। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যেমন ঠিক সেইভাবেই ব্যাট হাতেও খেলেছেন দুর্দান্ত কিছু ইনিংস। হ্যাঁ কথা হচ্ছে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে। যাকে ছেড়ে দেওয়া কলকতার ঐতিহাসিক ভুলগুলির মধ্যে অন্যতম (KKR)।
২০২৬ সালের আইপিএল-এ ১০টি দলের মধ্যে কলকাতা শেষ করল ৭ নম্বর স্থানে। ১৪টি ম্যাচের মধ্যে কলকাতার ঝুলিতে এসেছে ১৩ পয়েন্ট। রাজস্থানের ম্যাচ জেতার পর কলকাতার শেষ চারের আশা শেষ হয়ে গেলেও সমর্থকরা অন্তত ভেবেছিলেন যে ইডেনে শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে শেষ করবে কেকেআর। কিন্তু নাইটরা নিজেদের ব্যর্থতার রেকর্ড বজায় রেখে এই ম্যাচেও হেরে ফিরলেন। সমর্থকদের সাপোর্টের কোনও কমতি না থাকলেও দলের পারফরম্যান্স হতাশাজনক।
এই ব্যর্থতার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে। শুরু থেকেই তাঁকে নিয়ে সংশয় ছিল কিন্তু অনুশীলনে তাঁর ব্যাটিং দেখার পর আশা করা গেছিল হয়ত তিনি তাঁকে নিয়ে সব ধারণা ভুল প্রমাণ করবেন এই মরশুমে। এই রাহানেকেই অধিনায়ক করা হয়েছিল শ্রেয়সকে সরিয়ে। এখন সেই রাহানের আগামী মরশুমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (KKR)।

রাহানে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। যেখানে বাকি দলের ব্যাটসম্যানরা ওপেন করে দ্রুত গতিতে রান করছেন পাওয়ার প্লে-তে এবং সেই স্ট্রাইক রেট-ও ২০০-র কাছাকাছি সেখানে রাহানের স্ট্রাইক রেট থাকছে ১৩৫.০৮। যা এই আধুনিক ক্রিকেটের নিরিখে ভাল নয়। আবার শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়েও ফিরতে পারছেন না তিনি।
এর পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। সেখানে ফিল্ডিং সেট হোক বোলিং পরিবর্তন, মাঠের মধ্যে নেওয়া একাধিক সিদ্ধান্ত এখন সমালোচনার মুখে। এছাড়াও তিনি যেখানে ওপেনে দ্রুত রান তুলতে পারছেন সেখানে সেই জায়গা অন্যকে ছাড়াও হচ্ছে না। অনেকের মতে মিডিল অর্ডারে এই ফরম্যাটে রাহানের রান তোলা কঠিন হবে বলেই সিদ্ধান্ত।
তবে শুধু অধিনায়ক নন প্রশ্নের মুখে দলের কোচ অভিষেক নায়ার। তাঁর কোচিং নিয়েও শুরু হয়েছে আলোচনা। তাঁর পারফরম্যান্সও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আগে নাইট দলের সঙ্গে যুক্ত ছিলেন কোচিং স্টাফ হিসেবে এবং দলের প্লেয়ারদের সঙ্গে ভাল সম্পর্কের জন্যও তিনি পরিচিত। কিন্তু বিশেষজ্ঞদের মতে তিনি রোহিত শর্মাকে ট্রেনিং করালেও সামগ্রিক দলকে তৈরি করতে তিনি ব্যর্থ হচ্ছেন। প্রথম একাদশ নির্বাচন নিয়েও তাঁর ভূমিকা প্রশ্নের মুখে। রাচীন রবীন্দ্রর মত প্লেয়ার বসে থেকে থেকে বাড়ি চলে গেলেন। সুতরাং তাঁর ভবিষ্যৎও হাব বেশি সুরক্ষিত বলে মনে করছেন না অনেকে (KKR)।
আরও পড়ুন: China Pak Meet: হরমুজে উত্তেজনা: বেইজিংয়ে শি–শাহবাজ বৈঠকে আলোচনা গভীর
এরপর আসে নিলাম টেবিলে নেওয়া কিছু সিদ্ধান্তের কথা। খেলার অনেকটাই নির্ধারিত হয় সেখানে। কোন ফ্র্যাঞ্চাইজি কাদের নিয়ে দল গড়ছেন তার উপরও নির্ভর করে পারফরম্যান্স। সেখানে দেখা গেছে কলকাতা এমন কয়েকজন প্লেয়ারকে নিয়েছে যাদের নিয়ে খাজনা বেশি হয়েছে বাজনা কম। তার মধ্যে অন্যতন নাম অজি তারকা ক্যামেরন গ্রিন। এই মরশুমে তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাঁর পারফরম্যান্স চূড়ান্ত হতাশাজনক। ১৪টি ম্যাচে করেছেন ৩২২ রান। প্রথম চারটি ম্যাচে বল করতে পারেননি। পরের ১০টি ম্যাচে ৭ উইকেট। সেখানে গ্রিনকে ধরে রাখার সম্ভাবনাও নেই বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয় বড় নাম শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। ১৮ কোটির এই পেসার খেলছেন মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচেও চোট পেয়ে আবার উঠে যেতে হয় তাঁকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর অবদান শূন্য। অন্যদিকে পরপর ম্যাচে সুযোগ পেয়েছেন বৈভব অরোরা। তিনি তিনি প্রায় সব ম্যাচেই ডুবিয়েছেন। সেক্ষত্রে তাঁকে কতটা ধরে রাখবে সেটাও এখন লাখ টাকার প্রশ্ন (KKR)।


