Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৯৬ রানে বড় ব্যবধানে হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে (Mitchell Santner)।
ম্যাচ হেরে কী করলেন স্যান্টনার (Mitchell Santner)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবার মধ্যেই চাপা উত্তেজনা কাজ করছিলো। তবে অনেকের মতেই নিউ জিল্যান্ডের থেকে ছিল ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার স্বীকার করে নিলেন যে রবিবার রাতে ভারতই ছিল ফেভারিট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দল কঠিন লড়াই করেছে, কিন্তু ফাইনালে ভারত তাঁদের দলকে ছাপিয়ে গিয়েছে অনেকটাই। ইটা ঘটনা যে ফাইনালের মঞ্চে আধিপত্য দেখিয়েছে ভারত। বোলিং এবং ব্যাটিংয়ে কোণঠাসা করে রেখেছিল নিউ জিল্যান্ডকে (Mitchell Santner)।
স্যান্টনার ম্যাচ শেষে স্পষ্ট বলেন, ‘এতদূর আমরা পৌঁছতে পেরেছি, তার জন্য আমি গর্বিত। এই টুর্নামেন্টে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, কিন্তু প্রতিটি ধাপেই আমরা ভাল লড়াই করেছি। আজ (৮ মার্চ) অবশ্য একটি দুর্দান্ত দলের কাছে হার মানতে হয়েছে। আর গ্যালারিতে নীল জার্সির ঢেউ দেখে বোঝাই যাচ্ছিল, ভারতই ঘরের মাঠের ফেভারিট ছিল।’

আরও পড়ুন: Gulf War Crisis: গালফ উপসাগরে নয়া সংকট? ইরান যুদ্ধের মাঝে টার্গেট ডেসালিনেশন প্ল্যান্ট
স্যান্টনার আরও বলেন, ঘরে মাঠে বিশ্বকাপের চাপ খুব ভাল ভাবে হ্যান্ডেল করেছে। তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা মানেই প্রচণ্ড চাপ। কিন্তু সূর্যকুমার যাদব এবং দলের বাকিরা গর্ব করার মতো পারফরম্যান্স করেছে। টুর্নামেন্টের বিভিন্ন সময়ে আলাদা আলাদা খেলোয়াড় এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে। সুপার-আটে এবং সেমিফাইনালেও আমরা ভাল লড়াই করেছি, কিন্তু আজ ভারত আমাদের ছাপিয়ে গিয়েছে (Mitchell Santner)।’


