Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ICC-র টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)।
শীর্ষে ভারতের দীপ্তি (Deepti Sharma)
মেয়েদের বিশ্বকাপেও দেখা গিয়েছিল দীপ্তি শর্মার দাপট। এবার তিনি দখল করলেন শীর্ষস্থান। ভারতের মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা প্রথমবার টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠলেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরেই তিনি চলে এলেন শীর্ষে। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ব্যাটারদের তালিকায় স্মৃতি মান্ধানাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট (Deepti Sharma)।
গত আগস্ট থেকে টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট তুলে নেওয়ার সুবাদে শীর্ষে এলেন দীপ্তি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের তালিকায় দীপ্তি রয়েছেন ৫ নম্বরে।
র্যাঙ্কিংয়ে পাঁচ পয়েন্ট উঠেছেন তিনি। সাদারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তিনি আছেন শীর্ষস্থানে। দীপ্তির পয়েন্ট এখন ৭৩৭। এদিকে, একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় মান্ধানাকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন উলভার্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরানেই সুবাদেই ফের শীর্ষস্থান ফিরে পেলেন উলভার্ট।
অন্যদিকে টি–টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ভারতের জেমাইমা রডরিগেজ আছেন নয় নম্বরে। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠেছেন তিনি। তিনে আছেন মান্ধানা। শেফালি ভার্মা আছেন দশ নম্বরে।

অন্যদিকে ২২ ডিসেম্বর বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে এই পরিবর্তনের কথা জানানো হয়। এতদিন ঘরোয়া ক্রিকেট খেলে যা বেতন পেতেন মহিলা ক্রিকেটাররা, সেটা প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এর ফলে আর্থিক লাভবান হতে চলেছেন ক্রিকেটাররা। তেমনই পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়ার প্রবণতাও বাড়বে। এতে লাভ হবে ভারতের মহিলা ক্রিকেটের।
আরও পড়ুন: Lionel Messi: দুর্ঘটনার ধাক্কায় ভেঙে গেল মেসি পরিবারের খুশির মুহূর্ত
আগে ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে সিনিয়র দলের প্রথম একাদশে থাকা মহিলা ক্রিকেটাররা পেতেন দৈনিক ২০ হাজার টাকা সেটা এখন বেড়ে হলো ৫০ হাজার টাকা। যাঁরা প্রথম একাদশে থাকবেন না বেতন বাড়বে তাঁদেরও। আগে রিসার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা পেতেন দৈনিক ১০ হাজার টাকা, বোর্ডের নতুন ঘোষণার পর সেটা হলো ২৫ হাজার টাকা। ফলে ভাল পারফর্ম করে স্কোয়াডে জয়াগ পাওয়ার তাগিদ আরও বেশি বাড়বে ক্রিকেটারদের মধ্যে (Deepti Sharma)।


