Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আবার শৃঙ্গ জয় । এবার চিলি – আর্জেন্টিনা বর্ডারে মাউণ্ট ওজোস ডেল সালাডো। উচ্চতা ৬,৮৯৩ মি (২২,৬১৫ ফুট )। এটি পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত শৃঙ্গ এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় উচ্চতম ও চিলির উচ্চতম শৃঙ্গ। এই শৃঙ্গ জয়ের সঙ্গে বাংলার প্রথম ও ভারতের দ্বিতীয় মহিলা পর্বতারোহীর খেতাব অর্জন করলেন অর্পিতা পাত্র(Arpita Summit)।
‘আগুনের পাহাড়’ জয় অর্পিতার (Arpita Summit)
অর্পিতা হলেন পাঁশকুড়া তথা বাংলার গর্ব ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ডিপার্টমেন্টের প্রোফেসর। জন্মসূত্রে ময়নার বাসিন্দা হলেও পাঁশকুড়ার হাউর থেকেই তাঁর কেরিয়ারের জার্নি শুরু।
অসাধারণ কীর্তি ও দৃষ্টান্ত স্থাপন
‘এক্সপিডিশন অপরাজিতা ‘ শিরোনামে তাঁর এই অভিযান। সত্যরূপ সিদ্ধান্তের ‘ উইনার্স আন্ড আচিভার্স ‘ এর অনুপ্রেরণায় ও পরিকল্পনায় একের পর এক শৃঙ্গ জয় করে অসাধারণ কীর্তি ও দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই বাঙালি অধ্যাপিকা।
মাইলস্টোনজয়ী অর্পিতা (Arpita Summit)
ইতিমধ্যে তিনি জয় করেছেন আফ্রিকার সর্বোচ্চ গিরি শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (৫,৮৯৫ মিঃ /১৯,৩৪১ ফু ), ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস (৫,৬৪২মি /১৮,৫১৪ ফু) , উত্তর আমেরিকা ও মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা( ৫,৬৩৬ মিঃ / ১৮,৪৯১ ফু ) , ওসেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গিলিউই (৪,৩৬৭ মিঃ / ১৪, ৩২৭ ফু ) , পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেম ( ৪,৫০৯ মিঃ /১৪,৭৯৩ ফু ) ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াস্কো ( ২,২২৮ মিঃ / ৭,৩১০ ফু )।
আরও পড়ুন: Gyanesh Police:ভোটের প্রস্তুতিতে কড়া মেজাজ নির্বাচন কমিশনের: বিনীত গোয়েলকে সতর্কবার্তা
মনোবল ও অদম্য ইচ্ছাশক্তির জয় (Arpita Summit)
এ পর্যন্ত সাতটি মহাদেশের পাঁচটি উচ্চতম শৃঙ্গ তাঁর জয় করা হয়ে গেল । দক্ষিণ আমেরিকার এই অভিযানটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ ও কঠিন। হার না মানা মনোবল ও অদম্য ইচ্ছাশক্তির ডানায় ভর দিয়ে এই অনন্য জয় ও সাফল্য এসেছে তাঁর ঝুলিতে ।



