Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সমাজমাধ্যমে (Water Repalces LPG) দ্রুত ছড়িয়ে পড়েছে এক আধ্যাত্মিক গুরুর বক্তব্যের একটি ভিডিও। সেই ভিডিওতে তিনি এমন এক রান্নার পদ্ধতির কথা বলছেন, যেখানে জল থেকে জ্বালানি তৈরি করে রান্না করা সম্ভব বলে দাবি করা হয়েছে। এই ধারণা সামনে আসতেই জ্বালানি সঙ্কট ও বিকল্প শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জল থেকে গ্যাস? (Water Repalces LPG)
ভিডিওতে দেখা যায়, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর (Water Repalces LPG) ব্যাখ্যা করছেন যে বিশেষ একটি যন্ত্রের সাহায্যে জল থেকে দুটি উপাদান আলাদা করা যায়। এই প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। তাঁর কথায়, এই গ্যাস ব্যবহার করে কয়লা জ্বালিয়ে রান্না করা যেতে পারে, আর অক্সিজেন বাতাসে মিশে যায়। তিনি আরও বলেন, খুব সামান্য পরিমাণ জল থেকেও এই পদ্ধতিতে জ্বালানি তৈরি করা সম্ভব।
পরীক্ষামূলকভাবে কাজ শুরু (Water Repalces LPG)
এই প্রযুক্তি নিয়ে প্রথমে আশ্রমে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। পরে সফল হলে গ্রামাঞ্চলেও এই ব্যবস্থা চালু করার লক্ষ্য রয়েছে, যাতে সাধারণ মানুষ রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে পারেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা Art of Living Foundation এই উদ্যোগের সঙ্গে যুক্ত। বক্তব্যে রান্নার গ্যাস ব্যবহারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, গ্যাসের আগুনে রান্না করলে অনেক সময় খাবার পুড়ে কালো হয়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন: Hardik Pandya: বিশ্বকাপের মঞ্চে প্রেমিকার সঙ্গে শুয়ে পড়লেন হার্দিক! পাশে ছেলে অগস্ত্য
এই পদ্ধতি কতটা বাস্তবসম্মত?
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, জল থেকে হাইড্রোজেন আলাদা করতে শক্তি প্রয়োজন। এই প্রক্রিয়া কার্যকর করতে পর্যাপ্ত শক্তির উৎস দরকার হয়। তাই দৈনন্দিন রান্নায় এই পদ্ধতি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই নতুন সম্ভাবনার কথা ভাবছেন, আবার কেউ কেউ এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবুও বিকল্প জ্বালানি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে নতুন করে সামনে নিয়ে এসেছে এই ভিডিও।


