Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে(Farooq Abdullah Attack)। বুধবার গভীর রাতে জম্মুর গ্রেটার কৈলাশ এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ফারুক আবদুল্লাহ। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ফারুক আবদুল্লাহর মাথায় বন্দুক তাক (Farooq Abdullah Attack)
পুলিশ সূত্রে জানা গেছে, জম্মুর রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লাহ। তাঁর সঙ্গে সেখানে ছিলেন জম্মু ও কাশ্মীরের ডেপুটি মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও। ঠিক সেই সময় আচমকাই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি বন্দুক বের করে গুলি চালায়। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে হামলা নস্যাৎ করে দেন।
ঘটনাস্থল থেকে আটক হামলাকারী
হামলাকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। পুলিশ তার কাছ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের নাম কামাল সিং। তবে কী কারণে তিনি এই হামলা চালালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গুলির পরপরই উপস্থিত লোকজন হামলাকারীকে ঘিরে ধরে এবং তাকে মারধর করতে শুরু করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বিপদ এড়াল (Farooq Abdullah Attack)
পুলিশ জানিয়েছে, ফারুক আবদুল্লাহর নিরাপত্তায় সেখানে পুলিশ ও এনএসজি কমান্ডো মোতায়েন ছিল। তাদের তৎপরতার কারণেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
আরও পড়ুন: BJP Campaign: বিজেপির পরিবর্তন যাত্রা: একুশের মতই কি রাজ্যে কল্কে পাবেন না ভিনরাজ্যের নেতারা?
জিজ্ঞাসাবাদ ও তদন্ত জারি (Farooq Abdullah Attack)
পুলিশ এখন কামাল সিংকে জিজ্ঞাসাবাদ করে হামলার পিছনের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই হামলার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না।



