Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধববার সকালে রিলায়েন্সের শেয়ারের বৃদ্ধি হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি (Reliance)।
বাড়ল রিলায়েন্সের স্টক (Reliance)
শেয়ার মার্কেটের এই সময় টালমাটাল অবস্থা। অনিশ্চিয়তার মধ্যে দিন কাটছে লগ্নিকারীদের। পজিটিভে শুরু হয়েও পতনের ছবি দেখা যাচ্ছে দালাল স্ট্রিটে। এর জন্য একাধিক কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে এই অবস্থায়ও রিলায়েন্সের স্টকের দর বৃদ্ধি হয়েছে। রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহায়তায় টেক্সাসে অয়েল রিফাইনারি খুলবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই এই সংস্থার স্টকে ব্যাপক বৃদ্ধি দেখা যায়। ট্রেডিং শুরু হতেই প্রায় ১.৭৪ শতাংশ বেড়ে রিলায়েন্সের প্রতি শেয়ারের দাম হয়েছিল ১ হাজার ৪৩৩ টাকা (Reliance)।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম-র এক পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ টেক্সাসের ব্রাউনসভিলেতে নতুন একটি তেল শোধনাগার তৈরি করছে। ট্রাম্প বলেন, ‘গত ৫০ বছরে আমেরিকায় এটাই প্রথম নতুন তেল শোধনাগার হতে চলেছে।’

বুধবার সকালে রিলায়েন্সের শেয়ারের বৃদ্ধি লাফিয়ে হলেও সেটা অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডাউন বাজারের আবহে ফের নামতে শুরু করে রিলায়েন্সের শেয়ার দর। এর জেরে শেষ ক্লোজিংয়ের তুলনায় ০.৫৯ শতাংশ ডাউন হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর। ভারতের বৃহত্তম সংস্থার গত ৬ মাসে মাত্র ১ শতাংশ শেয়ার দর বেড়েছে। গত এক বছরে বৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
আরও পড়ুন: Kolkata Weather: দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস! বজ্রপাতের সতর্কতায় ভিজবে কলকাতা
তবে যুদ্ধ পরিস্থিতিতে দালাল স্ট্রিটের অবস্থা খুব একটা ভাল না। একদিকে যেমন জ্বালানি শক্ত রয়েছে তেমন অন্যদিকে বিদেশি লগ্নি বেরিয়ে যাওয়ার প্রভাবও পড়েছে দেশের শেয়ার মার্কেটে। ফলে এই মুহূর্তে অনিশ্চিয়তার মধ্যে রয়েছেন মার্কেট এক্সপার্ট এবং লগ্নিকারীদের (Reliance)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


