Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানি স্পিনার আব্রার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস আর তারপরেই শুরু হয় বিতর্ক (SRH)।
পাক প্লেয়ার দলে নিয়ে ক্ষোভের মুখে কাব্য (SRH)
আসন্ন আইপিএল-এর আগে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কলকাতা এবং এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট থেকে পাকিস্তানের ক্রমাগত নাটক। সবকিছুর সাক্ষী থেকে ক্রিকেট বিশ্ব সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। আবারও সেই পাকিস্তান প্লেয়ারকে দলে নিয়ে বিতর্কে জড়ালেন কাব্য (SRH)।
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের নিলামের আগে এই জল্পনা বাড়ছিল যে পাকিস্তানের কোনও এক ক্রিকেটারকে দলে নিতে পারে আইপিএল-এর সঙ্গে যুক্ত ভারতীয় মালিকানাধীন দলগুলি। সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন কাব্য মারান। আইপিএল-এ সানরাইজার্স দলের মালিক কাব্য দ্য হান্ড্রেড-এর নিলামে দলে নিয়েছেন পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা খরচ করে দলে নিয়েছেন এই বিতর্কিত পাক স্পিনারকে। এরপরই ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। পাককিস্তানি প্লেয়ারকে দলে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে উস্কানিমূলক সেলিব্রেশন করেছিলেন পাকিস্তানের স্পিনার আব্রার। কটাক্ষ করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ভঙ্গিমায় ‘সেন্ড অফ’ সেলিব্রেশন করেন। অপারেশন সিঁদুরের পরে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচগুলিতে ভারতীয়দের আউট করে কটাক্ষ করেছিলেন আব্রার যদিও ম্যাচ জিততে পারেনি তাঁর দল (SRH)।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভারত বিরোধী পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সমর্ক তলানিতে। দিনদিন দুই দেশের সম্পর্কের উত্তাপ বেড়েই চলেছে। এই পাকিস্তান আবার বাংলাদেশের সাপোর্টে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারিও দিতে থাকে। আর এই আবহে পাকিস্তানের প্লেয়ারকে কীভাবে তিনি দলে নিতে পারেন সেই প্রশ্নেই সরব সমর্থকরা। ক্ষোভের আগুনে এই মুহূর্তে জ্বলছে সোশ্যাল মিডিয়া। কড়া ভাষায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে।
আরও পড়ুন: Pakistan Airstrike: পাক হামলার জেরে উত্তেজনা চরমে, কাবুল-সহ একাধিক শহরে বোমাবর্ষণ!
নেটিজেনদের মধ্যে একজন লেখেন, ‘আসন্ন আইপিএল-এ SRH-কে বয়কট করা উচিত। দেশের চেয়েও কাব্য মারানের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি ক্রিকেটারকে কিনতে হলো? লজ্জা হওয়া উচিত।’ আর একজন লেখেন, ‘KKR যখন মুস্তাফিজুরকে কিনেছিল, তখন সবাই সমালোচনা করছিলেন। এ বার ভারতকে কটাক্ষ করা একজন পাকিস্তানি প্লেয়ার খেলবেন ভারতীয় মালিকানাধীন দলের হয়ে।’ এখন দেখার এই বিতর্কের আগুন কতদূর ছড়িয়ে পড়ে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নেয় কিনা (SRH)।


