Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমে একটিও ম্যাচে খেলেননি ধোনি। আগামী মরশুমে তাঁকে দেখা যাবে কিনা এই নিয়ে জল্পনা চলছে (MS Dhoni)।
আগামী মরশুমে অন্য ভূমিকায় মাহি? (MS Dhoni)
চলতি আইপিএল-এর গ্রুপ পর্বের হেলা শেষ। শেষ চারে জায়গা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। যাত্রা শেষ হয়েছে আগেই তবে সবথেকে বেশি চর্চায় থেকেছেন ধোনি। একটিও ম্যাচে না খেলেও তিনি থেকেছেন চর্চার মূলকেন্দ্র থেকেছেন মাহি। পরপর দুই মরশুম ব্যর্থ হওয়ার পর শোনা যাচ্ছে চেন্নাই দলের অন্দরে একাধিক পরিবর্তন আনতে চলেছে আর সেখান থেকেই ধোনিকে নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে (MS Dhoni)। পরের মরশুমে কি দেখা যাবে ধোনিকে?
চলতি মরশুমের শুরুতেই চোট পেয়েছিলেন ধোনি। তারপর শোনা গেছিল দুই সপ্তাহ পর তিনি ফিরবেন মাঠে। একটার পর একটা ম্যাচ গেল একের পর এক দিন কেটে গেল ধোনির ভক্তরা শুধু চাতকের মত অপেক্ষাই করে গেলেন। তাঁদের পছন্দের মাহি নামক ‘বৃষ্টির’ আর দেখা পেলেন না। অবশেষে তিনি ফিরে যান রাঁচিতে। এরপরেই ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এবার সেই বিষয়ে মুখ খুললেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথ।

মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএল-এর সবথেকে বয়স্ক আনক্যাপড প্লেয়ার। ৪৪ বছরের এই তারকা ক্রিকেটার একটিও ম্যাচে যেমন নামেননি তেমন তিনি ছিলেন না ড্রেসিং রাম বা ডাগ-আউটেও। শেষ দিকে যখন চেন্নাইয়ের আর দুটি ম্যাচ বাকি ছিল তখন শোনা গেছিল যে ধোনি ফিট হয়েছেন তবে সেই দুটি ম্যাচেও তিনি নামেননি। এরপর বাড়ি ফিরে যান মাহি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথ বলেন ধোনিকে নিয়ে তাঁদের কোনও দীর্গমেয়াদি পরিকল্পনা নেই। এই সিদ্ধান্ত নেবেন স্বয়ং ধোনি। অর্থাৎ ধোনির পরের মরশুমে প্লেয়ার, কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যাবে কিনা সেই সিদ্ধান্তও ধোনিই নেবেন (MS Dhoni)।
তিনি বলেন, ‘আমরা কোনও কথা বলিনি এই বিষয়ে ধোনির সঙ্গে। নিজেকে নিয়ে ধোনি নিজেই সিদ্ধান্ত নেবে এবং আমরা একে সম্মান করি। আমরা চাই ধোনি সিএসকে-র সঙ্গে পাকাপাকি ভাবে থাকুক। প্লেয়ার, কোচ নাকি মেন্টর কোন ভূমিকায় দেখা যাবে ধোনিকে সেটা ধোনি নিজেই জানাবে। ও যা বলবে আমরা সেটা মেনে নেবো।’
অনেকেই মনে করছেন চেন্নাইয়ের কোচের পদ থেকে সরানো হতে পারে স্টিফেন ফ্লেমিংকে। এই কোচের হাত ধরেই অনেকদিন সফলতার সঙ্গে আইপিএল মরশুম শেষ শেষ করেছে এবং শিরোপা জিতেছে তবে বিগত দুই মরশুমের ব্যর্থতার জন্য সরানো হতে পারে তাঁকে। সেখানেই ফ্লেমিংয়ের পরিবর্তে নাম উঠে আসছে ধোনির।
আরও পড়ুন: Sourav Ganguly Biopic: কলকাতার রাস্তায় ফিরলেন ‘মহারাজ’? শুরু হল সৌরভ বায়োপিকের শুটিং
সমর্থকরা মনে করছেন ধোনি যদি দলের দায়িত্ব নেন তবে দলের ভালই হবে। আবার নতুন করে সাফল্যের মুখ দেখবে চেন্নাই। কারণ ধোনি চেন্নাইয়ের সবটা চেনেন হাতের তালুর মত। শুরু দিন থেকে তিনি যুক্ত রয়েছেন তরুণ প্লেয়ার বাছাই থেকে শুরু করে কৌশলগত দিকের সঙ্গে। সেটাই তিনি কোচ হলে দলের জন্য হিতকর হবে। এখন দেখার ধোনি কী সিদ্ধান্ত নেন (MS Dhoni)।


