Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কিছু দিনের মধ্যেই গম্ভীরকে সতর্ক করলেন ভারতের অধিনায়ক সৌরভ (Sourav Ganguly)।
গম্ভীরকে সৌরভের হুঁশিয়ারি (Sourav Ganguly)
একদিকে যেমন ভারত নজির গড়েছে তেমনই পরপর দুটি আইসিসি ট্রফি জিতে নজির গড়েছেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও বিশ্বকাপ চলাকালীন অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের হেড কোচকে। অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। হতাশ করলেও অভিষেক-বরুণকে সুযোগ দেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তবে বিশ্বকাপ জেতার পর সেসবের ইতি হয়েছে। কিন্তু ইটা আত্মতুষ্টির সময় নয় সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে গম্ভীরের জন্য সেই কথাই মনে করিয়ে দিলেন সৌরভ (Sourav Ganguly)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আইপিএল কিন্তু এর মধ্যেও যে ভারতের পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সেই কথাই বলে গম্ভীরকে সতর্ক করলেন মহারাজ। এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে সৌরভ বলেন, ‘২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপই হতে চলেছে গম্ভীরের আসল পরীক্ষা। তবে আশা করি, দলকে নিয়ে সেই চ্যালেঞ্জ পার করতে পারবেন গম্ভীর।’ ২০২৩ সালের বিশ্বকাপের ক্ষত এখনও ভারতীয়দের মধ্যে রয়েছে। গোটা টুর্নামেন্ট ভাল খেলে ফাইনালে প্যাট কামিন্সদের কাছে হার ভুলতে পারেনি ভারত। একদিকে যেমন নজর থাকবে বিরাট-রোহিতের দিকে তেমনই গম্ভীরেরও পরীক্ষা ২০২৭ সালের বিশ্বকাপ।

এর পাশাপাশি ভারতীয় ক্রিকেটের টেস্টে খারাপ পারফরম্যান্সের কথা উঠে এসেছে সৌরভের গলায়। তিনি স্পষ্ট জানান লাল বলের ক্রিকেট উন্নতি প্রয়োজন। সৌরভ বলেন, ‘লাল বলের ক্রিকেটে অনেক উন্নতি করতে হবে। উইকেট কেমন থাকবে, সেটা নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা মাথা থেকে বের করতে হবে। ইংল্যান্ড সফরেও তো উইকেট বা পিচ কেমন হবে সেটা ওঁর হাতে ছিল না। তবুও ভালো ফল করেছে দল। এর পাশাপাশি ঘরের মাঠেও র্যাঙ্ক টার্নার বানিয়ে খেলার প্রয়োজন নেই। ভালো উইকেটে খেলেও জয় তুলে নেওয়া যায়।’

আরও পড়ুন: Pi Day: সারা বিশ্বে আজ পাই ডে উদযাপন করছে Google
তবে শেষ পর্যন্ত গম্ভীরের উপরে আস্থা রাখছেন সৌরভ। তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে গম্ভীর খুবই ভালো কোচ। আরও কিছুটা সময় দিলে লাল বলের ক্রিকেটেও তাঁর কোচিংয়ে উন্নতি করবে দল (Sourav Ganguly)।


