Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক শীর্ষ IPS আধিকারিককে বদলি ও নতুন দায়িত্বে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(Police Transfer)।
কমিশনের জারি করা নির্দেশিকা (Police Transfer)
ড. রাজেশ কুমার সিং (IPS ১৯৯৭) কে দক্ষিণবঙ্গের ADG ও IGP পদে নিয়োগ করা হয়েছে। কে. জয়ারামন (IPS ১৯৯৭) কে উত্তরবঙ্গের ADG ও IGP করা হয়েছে। এছাড়াও, প্রণব কুমার (IPS ২০০৩) কে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার,অখিলেশ কুমার চতুর্বেদী (IPS ২০০৫) কে হাওড়ার পুলিশ কমিশনার, অমিত কুমার সিং (IPS ২০০৯) কে ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং সুনীল কুমার যাদব (IPS ২০০৯) কে চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
অপসৃতদের ভোটের আগে নিয়োগ নয় (Police Transfer)
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, যেসব আধিকারিককে সরানো হয়েছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ
১৮ তারিখ সকাল ১১:০০ টার মধ্যে এদের দায়িত্ব গ্রহণ করতে নির্দেশ একাধিক জেলার পুলিশ সুপার (SP) সহ গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, পুষ্পা (IPS ২০১২) কে বারাসত জেলার SP, জসপ্রীত সিং (IPS ২০১৬) কে কোচবিহারের SP এবং সূর্য প্রতাপ যাদব (IPS ২০১১) কে বীরভূমের SP করা হয়েছে।
একাধিক SP বদল
রাকেশ সিং (SPS ২০১৪) কে ইসলামপুরের পুলিশ জেলায়, কুমার সানি রাজ (IPS ২০১৭) কে হুগলি গ্রামীণে এবং ইশানি পাল (IPS ২০১৩) কে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, সচিন (IPS ২০১৩) কে মুর্শিদাবাদ, অলকানন্দা ভয়াল (IPS ২০১৭) কে বসিরহাট পুলিশ জেলা, অনুপম সিং (IPS ২০১৫) কে মালদা এবং অংশুমান সাহা (IPS ২০১২) কে পূর্ব মেদিনীপুরের SP করা হয়েছে।
জেলায় জেলায় SP বদল (Police Transfer)
কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে ডেপুটি কমিশনার (DC) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরাও (IPS ২০১৫)। সুরিন্দর সিং (IPS ২০১৬) কে জঙ্গিপুর এবং পাপিয়া সুলতানা (SPS ২০১৫) কে পশ্চিম মেদিনীপুরের SP করা হয়েছে।
নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে (Police Transfer)
নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে সমস্ত আধিকারিকদের যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, যাঁদের এই পদ থেকে সরানো হয়েছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না।
ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



