Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আশঙ্কা সত্যি করে ধস নামল দালাল স্ট্রিটে। মুখ থুবড়ে পড়ল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (HDFC Bank)।
ধস নামল শেয়ার মার্কেটে (HDFC Bank)
আশঙ্কা করা হচ্ছিল যে আবার অটোনের কবলে পড়তে পারে শেয়ার মার্কেট। আর সেই অনুমান সত্যি করেই বিপুল পরিমাণ ধস নামল দেহসের শেয়ার মার্কেটে। গত তিন ট্রেডিং সেশনে ধারাবাহিক বৃদ্ধির ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল লগ্নিকারীদের মধ্যে কিন্তু বৃহস্পতিবার সকালে আবার আশঙ্কার কালো মেঘ। দুই ইনডেক্স সূচকের ব্যাপক পতনের ফলে ক্ষতির মুখে লগ্নিকারীরা (HDFC Bank)।
শেষ ক্লোজিংয়ের তুলনায় ১৯৫৩ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক সেনসেক্সের। নিফটি৫০-র ৫৮০ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয়। এরপর কিছুটা ওঠানামা করলেও সামগ্রিক ছবি খুব একটা পাল্টায়নি।
সকাল সাড়ে ১০টার সময় সেনসেক্স কমেছে ২.১৬ শতাংশ বা ১৬৫৮ পয়েন্ট। এই পতনের জেরে সেনসেক্স রয়েছে ৭৫ হাজার ৪৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ কমেছে ২.১৩ শতাংশ বা ৫০৬ পয়েন্ট এবং এর জেরে এই সূচক রয়েছে ২৩ হাজার ২৭১ পয়েন্টে।
নিফটি৫০-তে রেজিস্টার্ড স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। এর পাশাপাশি শেয়ার দর কমেছে শ্রীরাম ফিনান্স, ইটারনাল, বাজাজ ফিনান্স, এলঅ্যান্ডটি-র মতো সংস্থার। সেই একই ছবি সেনসেক্সের। সেখানেও পতন সবচেয়ে বেশি হয়েছে HDFC ব্যাঙ্কের (HDFC Bank)।

এই দিন মার্কেট খোলার সাথেসাথেই HDFC ব্যাঙ্কের শেয়ার দর কমেছে ৮ শতাংশের বেশি। সেই দর নেমে হয়েছিল ৭৭০ টাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবি কিছুটা হলেও পাল্টায়। এরপর বেড়ে প্রতি শেয়ারের দাম হয় ৮০৫ টাকা। তবু শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় সাড়ে ৪ শতাংশের কম। বিশেষজ্ঞদের মোতে এইচডিএফসি ব্যাঙ্কের পার্ট-টাইম চেয়ারম্যান এবং স্বাধীন ডিরেক্টর হঠাৎ পদত্যাগ করায় এই ধস।
আরও পড়ুন: Surat: সুরাটে জরি কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেল শ্রমিকরা
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি ডাউন রয়েছে বেশিরভাগ সেক্টরাল সূচক। এর মধ্যে নিফটি-তে রিয়েলটি, প্রাইভেট ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, ব্যাঙ্ক, আইটি, অটো-র মতো সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে সবচেয়ে বেশি। এর পাশাপাশি ব্যাপক পতন হয়েছে ফার্মা, মেটাল, ক্যাপিটাল মার্কেট, এফএমসিজি-র মতো সেক্টরেও। শোচনীয় অবস্থা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলির (HDFC Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


