Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রনজি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করলেও ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না বাংলা (Bengal Team)। ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে গেল লক্ষ্মীরতন শুক্লার দল। টপ অর্ডারের ব্যর্থতার পাশাপাশি এদিন রান পেলেন না মিডল অর্ডারের ব্যাটাররাও। তবে বল হাতে পাল্টা লড়াই শুরু করেছেন বাংলার বোলাররা।
ভরসা অভিষেকের অর্ধশতরান (Bengal Team)
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র ১০ রান করে ফেরেন। অঙ্কুর পাল করেন ১ রান। সুদীপ কুমার ঘরামি ১৯ এবং সুরজ সিন্ধু জয়সওয়াল শূন্য রানে আউট হন। সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যর্থতাও অব্যাহত থাকে। তিনি করেন মাত্র ৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অভিষেক পোড়েল। প্রদীপ্ত প্রামাণিকের ৩১ রানের ইনিংসের সৌজন্যে কোনও মতে ১৪৩ রানে পৌঁছয় বাংলা।
বল হাতে লড়াইয়ে সামি (Bengal Team)
ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছে বাংলা। মহারাষ্ট্রের দুই উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। ১২ রান করা পৃথ্বী শ’-র স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর দিগ্বিজয় পাটিলকেও ফিরিয়ে দেন তারকা পেসার। দিনের শেষে মহারাষ্ট্রের স্কোর ২ উইকেটে ২১ রান।
খারাপ আলোয় শেষ এদিনের খেলা (Bengal Team)
খারাপ আলোর কারণে দুপুর দুটো নাগাদ খেলা বন্ধ রাখতে হয়। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় পৌনে চারটে নাগাদ প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ফলে মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলার লড়াই কোন দিকে এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য।
আরও পড়ুন: F1 Record: ফর্মুলা ওয়ানে ইতিহাস কিমি আন্তোনেলির! ভাঙলেন ভেতেলের রেকর্ড
ইডেনে সৌরভ-পৃথ্বী সাক্ষাৎ (Bengal Team)
এদিন খেলার শেষে ইডেনে দেখা যায় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহারাষ্ট্রের অধিনায়ক পৃথ্বী শ’-কে কথা বলতে (Bengal Team)। আইপিএলে দু’জনেরই যোগ রয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। সৌরভ দলটির কোচ এবং পৃথ্বী গত মরশুমে দিল্লির হয়ে খেললেও কোনও ম্যাচে সুযোগ পাননি। তবে ইডেনে তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।



