Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইতিমধ্যেই সোমবার এবং মঙ্গলবার অধিকাংশ প্লেয়ার এবং এবং সাপোর্টিং স্টাফ এসে গিয়েছেন কলকাতায় (Abhishek Nayar)। তাঁদের স্বাগত জানিয়ে কী বললেন দলের কোচ অভিষেক নায়ার?
চারটি তারার খোঁজে নাইট শিবির (Abhishek Nayar)
আইপিএল-এর দামামা বেজে গিয়েছে। সেই উত্তেজনায় কাবু এখন গোটা দেশ। যার মধ্যে অন্যতম কলকাতা। ক্রিকেট হোক বা ফুটবল সমর্থকরা কোনওদিন নিরাশ করেনি পছন্দের দলকে। তাঁদের জন্য গ্যালারি থেকে ক্রমাগত গলা ফাটানো হোক বা পোস্টারে লেখা বার্তা, কলকাতার এমন দৃশ্য বারবার মন জয় করে নিয়েছে ভারত সহ বিদেশি প্লেয়ারদেরও। আর এবারও কলকাতা তাদের সমর্থকদের নিরাশ করতে চান না, বরং চতুর্থবার কাপ জিততে যে তাঁরা বদ্ধপরিকর সেটাই প্রথম দিন বুঝিয়ে দিলেন দলের হেড কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।
সোমবার এবং মঙ্গলবার থেকেই কেকেআর-এর ক্রিকেটাররা শহরে আসতে শুরু করে দিয়েছেন। যাঁরা এসেছেন তাঁদের নিয়েই মাঠে নেমে পড়লেন কোচ নায়ার। ইডেন গার্ডেন্সে প্রথম বার অনুশীলন হল নাইট বাহিনীর। তার আগে দলের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন কোচ। একদিকে যেমন তিনি স্বাগত জানালেন শেন ওয়াটসন, ব্লেসিং মুজারাবানিকে তেমনই দলকে বেঁধে দিলেন নির্দিষ্ট লক্ষ্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন জার্সিতে চতুর্থ তারা যোগ করতে তাঁরা প্রথম থেকেই ঝাঁপাবে। ট্রফি যেটাই দলের মূল উদ্দেশ্য। তার জন্য তিনি মানসিকতার বদলের কথাও বলেন।

কেকেআর এবার দলের সমস্ত আপডেট দিচ্ছে ভিডিও এবং সোশ্যাল পোস্টের মাধ্যমে। সেখানেই অভিনবভাবে দলের অধিনায়কের নাম ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স। সেই ভিডিও-তেওঁ কেকেআর-এর দৃঢ় মানসিকতার ছাপ স্পষ্ট। এবার কলকাতা দলে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁপানো জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। এই দীর্ঘাঙ্গ পেসারকে নিয়ে তিনি বলেন, ‘ব্লেসিং, তুমি আমাদের কাছে ব্লেসিং ইন ডিসগাইজ’, যার অর্থ শাপে বর হওয়া। অভিষেক নেয়ার বলেন, ‘কেকেআরের দলের ইতিহাসে সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসাবে দলে তোমায় স্বাগত। আশা করি তোমার সময়টা দুর্দান্ত কাটবে। বাকিদের সঙ্গে সময়টা ভাল উপভোগ করো (Abhishek Nayar)।’

এর পর পালা ছিল ভারতীয়দের। একে একে তেজস্বী দাহিয়া, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, কার্তিক ত্যাগীকে স্বাগত জানান অভিষেক নায়ার। সার্থককে তিনি ‘নীতিশ রানার মতো দেখতে’ বলে উল্লেখ করেন। দক্ষকে বলেন ‘রহস্য স্পিনার’।
দলের উদ্দেশে বার্তা দেন দলের হেড কোচ। বলেন, ‘আমরা একটা শিবির করেছিলাম, মূলত তারাই এখানে আছে। আমি আজ তোমাদের একটাই বার্তা দিতে চাই। বাকিরা এসে গেলে পুরোটা আলোচনা করব। আপাতত বলতে চাই, আমরা প্রচুর প্রস্তুতি নিয়েছি, পরিশ্রম করেছি। গত দুই মাসে নিজেদের দক্ষতায় শান দিয়েছি। অনেক আলোচনা করেছি নিজেদের মধ্যে।’
আরও পড়ুন: Asit Debangshu TMC: অসিতের পা ছুঁতেই অভিমান গলে জল, একই ফ্রেমে অসিত-দেবাংশু!
দলের কাছে কী চান অভিষেক সেই বিষয়েও তিনি স্পষ্ট করে বলেন, ‘দক্ষতা সকলের রয়েছে। আগামী দশ দিনে সেটা নিয়ে কোনও সমস্যা নেই। তবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যে সমস্ত মুহূর্ত আমরা এই মাঠে এবং একে অপরের সঙ্গে কাটাব, সেখানে একটাই লক্ষ্য থাকবে। তা হল, জিততে হবে, জার্সিতে চতুর্থ তারা জুড়তে হবে। আমাদের শরীর ২৯ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামার আগে আমাদের মনকে সেই লক্ষ্যের জন্য তৈরি করে নিতে হবে (Abhishek Nayar)।’


