Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিরাপত্তার কড়াকড়ি যেখানে বিশ্বের অন্যতম সর্বোচ্চ, সেই রাজধানী ওয়াশিংটন, ডি.সি.-তেই যদি রহস্যময় ড্রোন ঢুকে পড়ে, তাহলে তা নিছক একটি ঘটনা নয় বরং বড়সড় সতর্কবার্তা (Marco Rubio)। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র বাসভবনের সামনে ড্রোন দেখা যাওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরের উদ্বেগ ও জল্পনা।

হোয়াইট হাউসের অদূরে নিরাপত্তা ভাঙনের ইঙ্গিত (Marco Rubio)
মার্কিন প্রশাসনের হৃদয়স্থল হোয়াইট হাউস থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত সেনাঘাঁটি ম্যাকনায়ার বেস। এই অত্যন্ত সুরক্ষিত এলাকাতেই রয়েছে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-এর বাসভবন। ঠিক সেই এলাকাতেই একাধিক অজ্ঞাত পরিচয়ের ড্রোনের উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, তাহলে কি নিরাপত্তা বলয়ের কোথাও বড়সড় ফাঁক রয়ে গেছে?
কোথা থেকে এল, কারা পাঠাল? (Marco Rubio)
স্থানীয় সময় বুধবার রাতে আকাশে দেখা যায় একাধিক ড্রোন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এগুলিকে ধ্বংস করার আগেই সেগুলি উধাও হয়ে যায়, ড্রোনগুলির উৎস এখনও অজানা, কোনও সংগঠন বা দেশ দায় স্বীকার করেনি, এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মুখে কুলুপ এঁটেছে। মুখপাত্র শন পার্নেলের সংক্ষিপ্ত মন্তব্য “নিরাপত্তার কারণে কিছু বলা সম্ভব নয়” উল্টে রহস্য আরও বাড়িয়েছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন আতঙ্ক (Marco Rubio)
ঘটনাটি এমন সময় ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান-এর মধ্যে উত্তেজনা চরমে। পটভূমি: ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইজরায়েলে হামলা শুরু করে, এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে ড্রোন দেখা যাওয়ায় অনেকেই আশঙ্কা করছেন এটি কি ইরানের পক্ষ থেকে নজরদারি, না কি সম্ভাব্য হামলার পূর্বাভাস?
টার্গেট কি মার্কিন শীর্ষ নেতৃত্ব? (Marco Rubio)
যে এলাকায় ড্রোন দেখা গেছে, সেখানে একসঙ্গে থাকেন মার্কিন সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিবিদেশসচিব এবং প্রতিরক্ষা সচিব। ফলে প্রশ্ন উঠছে এটি কি কেবল নজরদারি? না কি সম্ভাব্য ‘টার্গেট অ্যাসাসিনেশন’-এর পরিকল্পনা? মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা করার কৌশল? বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন সবচেয়ে কার্যকর ও কম ঝুঁকির অস্ত্র যা গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে নির্দিষ্ট টার্গেটে হামলা সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।
আরও পড়ুন: Humayun Kabir: বড় দলগুলোর মাঝে হুমায়ূনের ‘আম জনতা’, গেমচেঞ্জার হতে পারবে
ট্রাম্প প্রশাসনের নীরবতা—কৌশল না উদ্বেগ?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন বলে জানা গেছে। তবে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না আসায় জল্পনা আরও বেড়েছে। এই নীরবতা কি, কৌশলগত? না কি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি?



