Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট কাটিয়ে আপাতত সুস্থ হয়ে গেলেও মাথিশা পাথিরানাকে নাইট শিবিরে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কা (Matheesha Pathirana)।
অনিশ্চিত মাথিশা পাথিরানার আইপিএল খেলা (Matheesha Pathirana)
হর্ষিত রানার পর আরেক পেসারকে নিয়ে সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি মাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন। এবার তাঁর আইপিএল খেলা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হলো। আপাতত সুস্থ হলেও মাথিশা পাথিরানাকে কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বারবার টিকিট বুক করেও বাতিল করতে হচ্ছে তাঁকে (Matheesha Pathirana)।
আসন্ন আইপিএল-এর আগে মিনি নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে কলকাতা। চেন্নাই ছেড়ে কলকাতায় যোগ দিয়েছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভার বল করার পরেই উঠে যান। বাকি বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে যান তিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কার অন্যতম সেরা পেসার তিনি। কিন্তু তাঁকেই আইপিএল খেলার ছাড়পত্র এখনও দেয়নি বোর্ড।

সংবাদ সংস্থাকে কেকেআর-এর এক কর্তা বলেছেন, ‘কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তাই রোজই ওর টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে।’
আরও পড়ুন: Vote Prep: ভোটের আগে কমিশনের প্রস্তুতি রাজ্যে: সিইও দফতরে উচ্চপর্যায়ের বৈঠক
এর মাঝেই পাথিরানার ম্যানেজারের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সমাজমাধ্যমে কলকাতার জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন। ইঙ্গিত দিয়েছেন, কেকেআর-এর হয়ে খেলার জন্য তৈরি এই জোরে বোলার। তা সত্ত্বেও কেন তাঁকে ছাড়ছে না শ্রীলঙ্কা তা নিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে (Matheesha Pathirana)।


