Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের শুরু থেকেই গানের (Arijit Singh) জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অরিজিৎ সিং। সম্প্রতি তাঁর একটি ঘোষণায় সকলকে চমকে দেন তিনি। জানিয়ে দেন, ভবিষ্যতে নতুন প্লেব্যাক গানে তিনি আর নিয়মিতভাবে কাজ করতে চান না। যদিও বর্তমানে কিছু চুক্তিবদ্ধ কাজ বাকি রয়েছে, তবে ধীরে ধীরে তিনি স্বাধীন সঙ্গীতের দিকে মনোযোগ দিতে চান বলে ইঙ্গিত দিয়েছেন।
একাধিক বলি তারকার আগমন (Arijit Singh)
এই ঘোষণার পর থেকেই তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন (Arijit Singh) ঘিরে কৌতূহল আরও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও বলিউড তারকার আগমনও নজরে এসেছে তাঁর সঙ্গে। এর আগে ব্রিটিশ শিল্পী এড শিরান এবং বলিউড অভিনেতা আমির খান-কে তাঁর বাড়িতে দেখা গিয়েছিল বলে খবর ছড়ায়। এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে কোরিয়ান পপ তারকা জাংকুক-এর নাম।

ভাইরাল ছবি (Arijit Singh)
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় জাংকুক নাকি গোপনে ভারতে এসে অরিজিতের সঙ্গে দেখা করেছেন। ছবিতে দু’জনকে পাশাপাশি হাসিমুখে বসে থাকতে দেখা যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়, এটি কোনও প্রচারমূলক কাজ নয়, বরং সঙ্গীত সংক্রান্ত ব্যক্তিগত সাক্ষাৎ। এমনকি তাঁদের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ইঙ্গিতও দেওয়া হয়। তবে বিষয়টি দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। জানা যায়, ছবিটি জাংকুকের কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নয়, বরং একটি ফ্যানপেজ থেকে ছড়িয়েছে। ফলে এর সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়। অনেকেই মনে করছেন, ছবিটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেও তৈরি হতে পারে।

এই ঘটনার মাঝেই জাংকুকের পুরনো সোশ্যাল মিডিয়া ব্যবহার ও সতর্কতার প্রসঙ্গও উঠে আসে, যেখানে ভুয়ো তথ্য সম্পর্কে সচেতন থাকার বার্তা দিচ্ছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Badshah: চুপিচুপি বিয়ের পিঁড়িতে বাদশা, পুরোনো প্রেমিকার সঙ্গেই মালাবদল
অন্যদিকে, সঙ্গীতের মঞ্চে দু’জনেই তাঁদের মতো করে সক্রিয়। একদিকে নতুন কাজ নিয়ে এগিয়ে চলেছেন জাংকুক, অন্যদিকে অরিজিতও একের পর এক নতুন গান দিয়ে শ্রোতাদের মন জয় করছেন। ফলে সম্ভাব্য এই আন্তর্জাতিক সহযোগিতা ঘিরে এখন শুধুই জল্পনা, আর ভক্তদের অপেক্ষা।


