Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের দামামা বেজে (Leander Paes) গেছে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল, বিরোধী দল ও সিপিআইএম। কংগ্রেস যদিও এখনও প্রার্থী দেয়নি। এই আবহেই চলছে জোর কদমে প্রচার। আর নির্বাচনের এই সময়ে দল বদল যেন অঘোষিত এক ট্রেন্ড। ফুলে ফুলে বদল হোক বা কাস্তে হাতুড়ি নির্বাচন, দল বদলের এই রাজনীতি গণতন্ত্রের ভোটবাক্সে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চর্চা তো চলছেই। আর এতসব জল্পনার মাঝে আবারও প্রকাশ্যে এল ফুল বদলের রাজনীতির চিত্র।

বিজেপির সঙ্গে বৈঠক (Leander Paes)
সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক (Leander Paes) সেরেছেন লিয়েন্ডার পেজ। প্রাক্তন এই টেনিস তারকা ২০২১ সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। ছোট ভাই বলে তাঁকে স্বাগত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, গোয়ার ৬৯ সদস্যের দলে তিনি জায়গা করে নিতে পারেননি। এরপর রাজনৈতিকভাবে তিনি সক্রিয় ছিলেন না।

আরও পড়ুন: Mamata Banerjee: নির্বাচনের আগেই একাধিক পদে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী
শুধুই কি জল্পনা?
কিংবদন্তি এই খেলোয়াড়ের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর জল্পনা শোনা যাচ্ছে যে, বিজেপিতে যোগ দেবেন লিয়েন্ডার পেজ। তবে এখনও বিজেপির তরফে কোনও খবর পাওয়া যায়নি। তাঁকে নির্বাচনী প্রচারের হাতিয়ার করতে পারে বিজেপি, এমন খবরও উড়ে বেড়াচ্ছে। তবে বিজেপি সূত্রে কোনও খবর পাওয়া যায়নি, তাই লিয়েন্ডারের যোগদান সম্পর্কে সংবাদ এখনও ধোঁয়াশাই থেকে গেল।



