Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে (BJP Candidate List) রেখে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বুধবার সন্ধ্যায় প্রকাশিত এই তালিকায় মোট ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীদের নাম চূড়ান্ত করল গেরুয়া শিবির। দলীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে বিজেপি প্রথম দফায় ১৪৪ জন এবং দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। তৃতীয় তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত মোট ২৭৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে দাবি দলের। অর্থাৎ, ২৯৪ আসনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিজেপি।
হাই-প্রোফাইল কেন্দ্র (BJP Candidate List)
এই তৃতীয় দফার তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল (BJP Candidate List) কেন্দ্রের প্রার্থীদের নাম সামনে এসেছে।
উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তী। ডিফেন্স সেক্টরে তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে সামনে রেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। হাওড়া মধ্য আসন থেকে প্রার্থী করা হয়েছে বিপ্লব মণ্ডলকে, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সব অঞ্চলের প্রতিনিধিত্ব রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে দলীয় মহলের দাবি।

আর প্রার্থী কারা? (BJP Candidate List)
- উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন (BJP Candidate List), কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জ (এসসি) থেকে দিনেশ সরকার, ইসলামপুর থেকে চিত্রজিৎ রায়, হেমতাবাদ (এসসি) থেকে হরিপদ বর্মন। এদিকে ইংলিশ বাজার থেকে টিকিট পেলেন না বর্তমান বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। পরিবর্তে ইংলিশ বাজারে গেরুয়া শিবিরের ভরসা অম্লান ভাদুড়ি। দক্ষিণবঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটিতে বিজেপির প্রার্থী হলেন আরজিকরের নির্যাতিতার মা রত্না দেবনাথ। এছাড়াও শান্তিপুর থেকে স্বপন দাস, এবং সিঙ্গুর থেকে ডঃ অরূপ কুমার দাসকে প্রার্থী করা হয়েছে।
- হুগলি জেলার একাধিক কেন্দ্রে যেমন চন্দননগর থেকে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়া থেকে সুবীর নাগ এবং হরিপাল থেকে মধুমিতা ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় তমলুক থেকে ডঃ হরে কৃষ্ণ বেরা এবং মেদিনীপুর থেকে ডঃ শঙ্কর গুচ্ছাইতকে প্রার্থী করা হয়েছে। বর্ধমান ও বীরভূম জেলাতেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। পূর্বস্থলী দক্ষিণ থেকে প্রাণকৃষ্ণ তপদার, কাটোয়া থেকে কৃষ্ণা ঘোষ, সাঁইথিয়া (এসসি) থেকে কৃষ্ণ কান্ত সাহা এবং নলহাটি থেকে অনিল সিংহ এই তালিকায় রয়েছেন।

- দলীয় নেতৃত্বের দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী লড়াইয়ে আরও সংগঠিতভাবে নামতেই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে জয়ের লক্ষ্যে বুথস্তর থেকে সংগঠনকে সক্রিয় করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে নির্বাচনী আবহে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে প্রস্তুত বিজেপি।” তাঁর দাবি, সারা বছরই সংগঠন মজবুত করতে কাজ করছে দল, আর সেই শক্তিকেই কাজে লাগিয়ে নির্বাচনে লড়াই করা হবে।
আরও পড়ুন: Mizoram: ক্লান্ত জীবনের শান্ত ঠিকানা, চোখের আরাম এই জায়গা
- রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি কৌশলগত মন্তব্য ও পাল্টা আক্রমণের মাধ্যমে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলতে চাইছে রাজনৈতিক দলগুলি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল, দুই দফায়। ভোট গণনা হবে ৪ মে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার জোরকদমে শুরু হয়েছে এবং প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে তা আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।


