Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠের বাইরে ভক্তদের আবদার মেটাতে বরাবরই দেখা যায় তাঁকে (Virat Kohli)। কখনও অটোগ্রাফ, কখনও সেলফি—সমর্থকদের সঙ্গে হাসিমুখেই সময় কাটান বিরাট কোহলি। কিন্তু মাঠের শৃঙ্খলার প্রশ্নে কোনও আপস করতে রাজি নন প্রাক্তন ভারত অধিনায়ক। শনিবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে আরও একবার তার প্রমাণ মিলল। গ্যালারি থেকে উড়ে আসা একটি প্লাস্টিকের ব্যাট তুলে সোজা মাঠের বাইরে ছুড়ে দিলেন কিং কোহলি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী করলেন বিরাট? (Virat Kohli)
ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির ধারে দায়িত্বে ছিলেন বিরাট। আচমকাই গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে আসে একটি ছোট প্লাস্টিকের ব্যাট। সম্ভবত অটোগ্রাফ পাওয়ার আশায় কোনও খুদে সমর্থক সেটি ছুড়ে দিয়েছিল। হয়তো তার আশা ছিল, বিরাট ব্যাটটি তুলে অটোগ্রাফ দেবেন কিংবা সেলফির আবদার মেটাবেন।
কিন্তু বাস্তবে ঘটল উল্টো। ব্যাটটি হাতে তুলে মাঠের বাইরে ছুড়ে দেন বিরাট। একই সঙ্গে ইশারায় বুঝিয়ে দেন, এভাবে মাঠের মধ্যে কোনও জিনিস ছুড়ে দেওয়া উচিত নয়। মাঠের শৃঙ্খলা বজায় রাখার বার্তাই দিতে চেয়েছেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
পন্টিংকে টপকে নতুন নজির (Virat Kohli)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অবশ্য এদিন বিশেষ সুবিধা করতে পারেননি কোহলি। রান তাড়া করতে নেমে মাত্র ৭ বলে ৭ রান করে আউট হন তিনি। তবে এই সাত রানেই গড়ে ফেলেন নতুন নজির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হয়ে ছাপিয়ে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে।
এতদিন কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে পন্টিংয়ের সংগ্রহ ছিল ৫০ ইনিংসে ১,৯৭১ রান। মাত্র ৩৮ ইনিংসেই সেই রেকর্ড ভেঙে দেন বিরাট। অর্থাৎ কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে আরও একবার নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন ভারতীয় তারকা।
সিরিজে এগিয়ে ভারত (Virat Kohli)
এদিকে ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে দুই দলই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে (Virat Kohli)। মাত্র ১১৩ রান তুলতেই সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপরই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: Real Madrid vs València: ভালেন্সিয়াকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল মাদ্রিদ!
সেই সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে চার রানে এগিয়ে ছিল ভারত। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে বৃষ্টির সৌজন্যে চার রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।



