Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার শেয়ার মার্কেটের পরিস্থিতি কেমন থাকে সেই দিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা (Stock Market)।
পতনের কবলে তলিয়ে যাবে মার্কেট? (Stock Market)
আমেরিকা, ইরান ও ইজরায়েলের যুদ্ধের আঁচে দালাল স্ট্রিটও রয়েছে অনিশ্চিয়তার মধ্যে। দুই সেশনে উত্থান হলেও বিশেষজ্ঞরা এখনই যে সেটা নিয়ে খুব আশাবাদী এমনটা নয়। এই অবস্থায় বৃহস্পতিবার রামনবমীর জন্য বন্ধ ছিল দেশের শেয়ার মার্কেটে। তার আগের দিন সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছিল প্রায় ২ শতাংসঘের আশেপাশে। এই বৃদ্ধির কারণে সেনসেক্স ছিল ৭৫ হাজারের উপর এবং নিফটি৫০ ছিল ২৩ হাজারের উপরে। মঙ্গলবার এবং বুধবার দুই সেশনে বৃদ্ধি দেখলেও শুক্রবার ট্রেডিং সেশনে বাজারের অভিমুখ কেমন থাকবে সেই দিকেই নজর লগ্নিকারীদের (Stock Market)।
পরপর দুই ট্রেডিং সেশনে পজিটিভ থাকলেও শেষ ট্রেডিং সেশনে পতনের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গিফ্ট নিফটি থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে বলেই জানাচ্ছেন এক্সপার্টরা। এই সূচক কমেছে ১৭০ পয়েন্টের কাছাকাছি। যার ঋণাত্মক প্রভাব পর্বে দালাল স্ট্রিটে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের শেয়ার বাজারের পাশাপাশি এশিয়ার শেয়ার মার্কেটও ডাউন রয়েছে। এই অবস্থায় কোন কোন স্টকের দিকে নজর রাখতে পরনে দেখে নিন।

আরও পড়ুন: New IT Law: নতুন আয়কর আইন ২০২৫: ১ এপ্রিল থেকে কী বদলাবে, কী করবেন আপনি?
- কর্নাটক ব্যাঙ্ক: এই ব্যাঙ্কিং স্টকে বুলিশ প্যাটার্নের দেখা মেলায় এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ২২৬ টাকা। এর টার্গেট প্রাইস ২৪০ টাকা এবং স্টপ লস ২১৮ টাকা।
- লুম্যাক্স অটো ইন্ডাস্ট্রিজ: এই সংস্থার শেয়ারের স্ট্রং আপট্রেন্ড আশা জাগিয়েছে মার্কেট এক্সপার্টদের মধ্যে। এই স্টকের দাম এখন ১৬২৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৭৩৬ টাকা এবং স্টপ লস ১৫৫৭ টাকা।
- গ্লেনমার্ক ফার্মাশিউটিক্যালস: গ্লেনমার্ক ফার্মাশিউটিক্যালসের স্টক নিয়েও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ২১৬৮ টাকা। এর টার্গেট প্রাইস ২৩০০ টাকা এবং স্টপ লস ২০৭৮ টাকা।
- আদিত্য বিড়লা সানলাইফ এএমসি: এই সংস্থার ডেইলি চার্টে বুলিশ কন্ডিশন রয়েছে বলেই জানিয়েছেন মার্কেট এক্সপার্টরা। এর সংস্থার স্টকের দাম বর্তমানে ৫০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম এখন ২১৬৮ টাকা। এর টার্গেট প্রাইস ২৩০০ টাকা এবং স্টপ লস ২০৭৮ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


