Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব (Petrol Price) পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। তেলের দামের ঊর্ধ্বগতির আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছিল দেশেও। পেট্রল ও ডিজেলের দাম বাড়তে পারে-এমন আশঙ্কা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। তবে সেই আশঙ্কার মাঝেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
আবগারি শুল্ক কমানোর ঘোষণা (Petrol Price)
জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের (Petrol Price) ওপর অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এর ফলে পেট্রলের ক্ষেত্রে যেখানে আগে অতিরিক্ত শুল্ক ছিল ১৩ টাকা, তা কমে দাঁড়িয়েছে ৩ টাকায়। অন্যদিকে ডিজেলের ওপর আগে ১০ টাকা শুল্ক দিতে হলেও, এখন তা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? (Petrol Price)
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ ও দামের চাপ সামাল (Petrol Price) দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের, বিশেষ করে মধ্যবিত্তদের। তবে শুল্ক কমলেই সরাসরি জ্বালানির দাম কমবে, এমনটা নিশ্চিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাড়ছে তেলের দাম
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে দেশে দাম স্থির রাখা গেলেও সেটাই বড় স্বস্তির বিষয়। একদিকে যেখানে মূল্যবৃদ্ধির চাপ, অন্যদিকে শুল্ক হ্রাস- দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে সরকার। তবে এই পরিস্থিতি কতদিন বজায় রাখা সম্ভব, তা নিয়েই রয়েছে সংশয়।

আরও পড়ুন: WB Assembly Election 2026: প্রার্থী হয়েই তৃণমূলকে ‘উপড়ে’ ফেলার হুঙ্কার অভয়ার মায়ের!
এদিকে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।


