Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: PSL-এর শুরুতেই বিতর্ক, বদলে গেল বলের রং জার্সির রং লেগে (Pakistan Super League)।
পিএসএল-এর শুরুতেই বিপত্তি (Pakistan Super League)
পাকিস্তান মানে ক্রিকেটে বিতর্ক ছাড়া সহজে কিছু হবে না। বিতর্ক সব সময় লেগেই থাকে। অনেক ঢাক ঢোল বাজিয়ে সদ্য শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। প্রথম ম্যাচ ২৭ তারিখ মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার ও হায়দরাবাদ কিংসম্যান। আর এই ম্যাচের মাঝেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে নিম্নমানের জার্সি ব্যবহারের, এর ফলে শুরুতেই মুখ পুড়েছে পাকিস্তানের (Pakistan Super League)।
আইপিএল-কে টেক্কা দেওয়ার চেষ্টায় ব্যর্থ শুধু হয়নি বরং নাক কেটেছে পাকিস্তানের। একের পর এক প্লেয়ার পাকিস্তানের এই লিগ ছেড়ে এসে আইপিএল-এ যোগ দিয়েছে। এমনকি স্পেনসার জনসন পিএসএল-এর থেকে কম টাকায় আইপিএল-এ যোগ দিয়েছেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাকে হুঁশিয়ারি দিলেও কোনও লাভ হয়নি। প্রথম ম্যাচেই ব্যবহৃত হওয়া সাদা বল হয়ে গেল লাল।

পাকিস্তানের এই সুপার লিগে হায়দরাবাদ নতুন। জার্সি রংচংয়ে। বলের শাইন বাড়ানোর জন্য অনেক সময়ই দলের প্লেয়ারদের দেখা যায় জার্সিতে বল ঘষতে। হায়দরাবাদের ম্যাচের সময় দেখা যায় বলের রং পাল্টে যাচ্ছে। প্রথমে অতটা বোঝা না গেলেও পরে বোঝা যায় যে জার্সির রং উঠছে আর তাতেই এই বিপত্তি। অর্থাৎ প্লেয়াররা যতবার বল ঘষছেন ততবারই জার্সির রং উঠে বলে লাগছে। সাদা বল হতে থাকে গোলাপি। এই ঘটনার সময় সুকুমার রায়ের লেখা একটা বিখ্যাত লাইন মনে এসে যেতেই পারে। ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’।
আরও পড়ুন: Corporate Poetry: বিদেশি কর্পোরেটের চাকরি ছেড়ে কবিতাই লক্ষ্য: মুম্বইয়ে নতুন জীবন নম্রতা যাদবের
এই ঘটনার পর থেকেই জার্সির ম্যান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যার কারণে বারবার বল বদল করতে হচ্ছে। পাশাপাশি জার্সির রং ওঠা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পিএসএল কতৃপক্ষকে। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ফ্রাঞ্চাইজিগুলি এবং পাকিস্তান বোর্ড (Pakistan Super League)।


